=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানে দুষ্কৃতীদের হাতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুলওয়ামা জঙ্গি হামলার (2019 Pulwama Attack) অন্যতম মাস্টারমাইন্ড তথা পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হামাজ বুরহানকে গুলি করে হত্যা করল অজ্ঞাত পরিচয় আততায়ীরা। জানা যাচ্ছে, পাকিস্তানের মুজাফফরবাদের কাছেই বুরহানকে দেখতে পেয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন দুষ্কৃতীরা। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় পুলওয়ামা হামলার মূলচক্রীর।

দীর্ঘদিন ভারতবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিল বুরহান

কয়েকটি সূত্র মারফত খবর, হামজা আল বদরের শীর্ষ কমান্ডার ছিল বুরহান। তাঁর পুরো নাম ছিল আরজামান্দ গুলজার দার ওরফে ডক্টর। জানা যায়, দীর্ঘদিন ধরে ভারত বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল সে। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ কাশ্মীরের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল এই পাকিস্তানি সন্ত্রাসীর। এবার তাঁকেই অজানা দুষ্কৃতিদের হাতে মৃত্যুবরণ করতে হল।

[প্রিয় পাঠক খবরটি এইমাত্র আমাদের কাছে এসেছে। শীঘ্রই আমরা বাকি তথ্য আপলোড করছি। পেজটি রিফ্রেশ করতে থাকুন।]

Leave a Comment