=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাক-তুরস্কের শত্রুকে শক্তিশালী করতে প্রযুক্তি হস্তান্তর! আর্মেনিয়ার সাথে চুক্তির পথে ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত (India) এখন আত্মনির্ভর। শক্তিশালী অর্থশস্ত্র বা মিসাইলের জন্য বর্তমানে পুরোপুরি আর নির্ভর করতে হয় না বিদেশি শক্তির উপর। বরং ভারতে তৈরি বা মেক ইন ইন্ডিয়া অস্ত্রে ভরে গিয়েছে বিশ্ব বাজার! বহু দেশ ভারতীয় অস্ত্র কেনার জন্য কার্যত লাইনে দাঁড়িয়ে। সেই তালিকায় একেবারে শুরুর দিকে নাম আসে আর্মেনিয়ার (Armenia On Make In India Weapons)। ফিলিপাইন, ইন্দোনেশিয়ার মতো দেশের পর এবার আর্মেনিয়া ভারত থেকে অস্ত্রশস্ত্র কেনার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, এই দেশ ভারতের সাহায্য নিয়ে গাইডেড পিনাকা রকেট মিসাইল এবং 155 মিমি আর্টিলারি গান স্থানীয়ভাবে উৎপাদন করার প্রস্তুত নিচ্ছে। সেই মর্মে, ভারত এবং আর্মেনিয়ার প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ কর্তাদের কয়েক রাউন্ড বৈঠক হয়েছে।

বড় পরিকল্পনা আর্মেনিয়ার

আজারবাইজানের সাথে যুদ্ধের পরই নিজেদের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়েছে দেশটি। আর্মেনিয়ার প্রধান লক্ষ্য এখন প্রতিবেশী দেশের সাথে নিজেকে সামরিক দিক থেকে সমতায় নিয়ে আসা। আর সেই সূত্রেই, ভারতের কাছ থেকে নানান অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কেনার পরিকল্পনা করছে পাকিস্তান এবং তুরস্কের শত্রু আর্মেনিয়া। বলাই বাহুল্য, আজারবাইজান যুদ্ধের সময় এই আর্মেনিয়া ভারতে তৈরি পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করেছিল। সূত্রের খবর, আর্মেনিয়ায় প্রথম দেশ যারা ভারতের এই অত্যাধুনিক পিনাকা রকেট কিনেছে।

তবে এবার, নিজের দেশে ভারতীয় অস্ত্র উৎপাদন করতে চাইছে আর্মেনিয়া। দেশটির এমন সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে মূলত দুটি কারণ। প্রথমত, আজারবাইজানের সাথে ক্রমাগত বিরোধের কারণে আর্মেনিয়া নিজেদের সরবরাহ শৃংখলকে শক্তিশালী করতে চাইছে। যাতে যুদ্ধের সময় অস্ত্রের অভাব না হয়। দ্বিতীয়ত, আর্মেনিয়া পুরনো প্রতিরক্ষা অংশীদারদের উপর থেকে নির্ভরতা কমিয়ে ভারতের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায়। মূলত সে কারণেই ভারতকে খুশি করে এদেশীয় ক্ষেপণাস্ত্রগুলি নিজের দেশে তৈরি করতে চাইছে আর্মেনিয়া। সেই মর্মে হতে পারে বড় চুক্তি।

অবশ্যই পড়ুন: KKR-র বিরুদ্ধে হারের পর আরেক বিপদে হার্দিক পান্ডিয়া, কড়া পদক্ষেপ BCCI-র

প্রসঙ্গত, ভারতীয় অস্ত্রশস্ত্র নিজের দেশে উৎপাদন করার পরিকল্পনা থাকলেও তা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে আর্মেনিয়া সরকারের পক্ষে। কারণ, ভারত এখনই এই দেশটিকে প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর করবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সবচেয়ে বড় কথা, ভারতীয় ক্ষেপণাস্ত্র নিজের দেশে তৈরি করতে হলে আর্মেনিয়াকে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের জন্য বিপুল অর্থ বিনিয়োগ করে শক্তিশালী অবকাঠামো তৈরি করতে হবে। অন্যদিকে ভারত সরকারকেও জাতীয় স্বার্থ মাথায় রেখেই আর্মেনিয়াকে অনুমতি দিতে হবে।

Leave a Comment