=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘পাপ বাপকেও ছাড়ে না’ মমতার সাথে ছবি পোস্ট করে ভয়ঙ্কর তথ্য ফাঁস মনোজ তিওয়ারির

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বঙ্গের (West Bengal) বিধানসভা নির্বাচনে কার্যত লজ্জার পরাজয়ের মুখোমুখি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। সেই ফলাফল ঘোষণার পরই এবার তৃণমূল ছাড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। বঙ্গের বিদায়ী ক্রীড়া প্রতিমন্ত্রী একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেস দলে তাঁর কর্মজীবন শেষ হল। তিনি আর এই দলে থাকতে চান না। সেই সাথে, প্রাক্তন তৃণমূল নেতা তথা রাজ্যের বিদায়ী প্রতিমন্ত্রী এও জানিয়েছেন, তৃণমূলের এমন বিপর্যয়ে তিনি একটুও অবাক হননি।

ঠিক কী জানালেন মনোজ তিওয়ারি?

সংবাদ সংস্থা পিটিআইয়ের সাথে কথা বলার সময় মনোজ তিওয়ারি একেবারে খোলাখুলি জানান, “রাজ্যে দল তৃণমূল কংগ্রেসের এমন ব্যাপক বিপর্যয়ে আমি একেবারেই অবাক হচ্ছি না। যেখানে একটা গোটা দল পুরোপুরি দুর্নীতিতে ডুবে গিয়েছে, সেখানে আর কোনও ভাবেই উন্নতির দেখা মিলবে না। কাজেই এই ফলাফল খুব স্বাভাবিক।” এদিন তৃণমূলের টিকিটে জিতে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়া মনোজ এও অভিযোগ করলেন, তৃণমূলের হয়ে নির্বাচনে দাঁড়াতে হলে অন্তত 5 কোটি টাকা দিতে হয় প্রত্যেক নেতাকে।

ভারতের প্রাক্তন ক্রিকেটারের স্পষ্ট বক্তব্য, “তৃণমূল কংগ্রেসের নির্বাচনী টিকিট পেতে হলে 5 কোটি টাকা দিতে হয়। শুধুমাত্র যারা মোটা টাকা খরচ করতে পারবেন তারাই টিকিট পাবেন। এবার অন্তত 70 থেকে 72 জন প্রার্থী টিকিট পেয়েছে 5 কোটি টাকা করে দেওয়ার বদলে। আমাকেও এই টাকা দিতে বলা হয়েছিল। তবে আমি তাতে রাজি ছিলাম না। তাই টিকিট পাইনি।” এদিন নিজের দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে অভিযোগ করতে করতেই মনোজ তিওয়ারি একেবারে সরাসরি ঘোষণা করেন, “আমার জীবনের তৃণমূলের অধ্যায় এবার শেষ হল।”

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটি ছবি পোস্ট করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি তার ক্যাপশনে লিখেছেন, “পাপ বাপকেও ছাড়ে না! অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মানুষের এই প্রত্যাখ্যানের যোগ্য!” রাজ্যের বিদায়ী প্রতিমন্ত্রীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, নিজের অফিসের চেয়ারে বসে রয়েছেন মনোজ। তার ঠিক পেছনেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

অবশ্যই পড়ুন: “কেন পদত্যাগ করতে যাব? আমরা তো হারিনি” সাংবাদিক বৈঠকে বললেন মমতা

উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি জানিয়েছিলেন রাজনীতিতে আসার বিন্দুমাত্র ইচ্ছে তাঁর নাকি ছিল না। 2019 সালে লোকসভা আসনে দাঁড়ানোর জন্য টিকিট দেওয়া হচ্ছিল তাঁকে। যদিও 2021 এ গিয়ে বিধানসভা নির্বাচনে শিবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের টিকিটের জয়ী হন মনোজ। এরপর তাঁকে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ দেয় তৃণমূল। সেই মনোজ তিওয়ারি এবার বলছেন, তৃণমূল আগা পাঁচতলা দুর্নীতিতে ডুবে।

Leave a Comment