=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পিতৃশোকে বড় সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই পরলোক গমন করেছেন আর্জেন্টাইন ফুটবলার (Footballer) লিওনেল মেসির (Lionel Messi) বাবা। সেই পিতৃশোক এখনও কাটিয়ে উঠতে পারেননি লিও। জানা গিয়েছে, বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানানোর পর আমেরিকায় ফেরার কথা ছিল মেসির। তবে এবার সেই সিদ্ধান্ত বদলালেন আর্জেন্টাইন মহাতারকা। পরিবারের সাথে আরও কিছুটা সময় কাটানোর জন্যই এবার দেশে থাকার সিদ্ধান্ত নিলেন LM 10।

বাবার মৃত্যুর পরই বড় সিদ্ধান্ত মেসির

গত শনিবার, গভীর রাতে বাবার মৃত্যুর খবর পাওয়ার পর নিজের ব্যক্তিগত বিমানে স্ত্রী অ্যান্তেনেল্লা রোকুচ্ছো ও সন্তানদের নিয়ে নিজের দেশ আর্জেন্টিনায় ছুটে গিয়েছিলেন লিওনেল মেসি। সেখানে পৌঁছে পরিবারের বাকিদের সাথে দেখা করার পর বাবার শেষকৃত্য সম্পন্ন করেন মেসি। রোজারিওর কাছে পেরেজ শহরের এল প্রাদো সমাধিক্ষেত্রে আলাদাভাবে আয়োজন করে বাবার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন তিনি।

এদিনের অনুষ্ঠানে, লিওনেল মেসির পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। তবে বাবার শেষকৃত্য সম্পন্ন করেই আমেরিকায় ফিরে যাওয়ার কথা ছিল মেসির। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড। আর্জেন্টিনার ফুটবলার ঠিক করেছেন এখনই তড়িঘড়ি আমেরিকায় ফিরে যাবেন না তিনি। বরং আগামী কিছুদিন পরিবারের সদস্যদের বিশেষ করে মাকে সময় দেবেন।

অবশ্যই পড়ুন: ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে গেল TBM দিব্যা, বড় মাইলফলক কলকাতা মেট্রোর

আর্জেন্টিনার সংবাদমাধ্যম দোবলে আমারিলা জানিয়েছে, বাবার শেষকৃত্য সম্পন্ন করে আমেরিকায় ফিরে যাওয়ার কথা ছিল লিওনেল মেসির। তবে আপাতত তিনি সে দেশে ফিরছেন না। বরং স্ত্রী, সন্তানদের নিয়ে নিজের দেশ আর্জেন্টিনাতেই আপাতত কিছুদিন থাকবেন তিনি। যদিও জল্পনা বেড়েছিল, রবিবারই আমেরিকায় ফিরে যাবেন লিওনেল মেসি। তবে সেই সব ধারণায় জল ঢাললেন লিও।

Leave a Comment