=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুজোর মাস অক্টোবরে কবে কবে বন্ধ থাকবে শেয়ার বাজার? জেনে রাখুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই অক্টোবর। পুজোর মাস। আর এই মাসে উৎসবের মরসুম ঘিরে কেনাকাটা থেকে শুরু করে নানান প্ল্যান রয়েছে সকলের। তবে সব কিছুর সাথে সাথে শেয়ার বাজারেও (Stock Market) নজর রাখবেন বিনিয়োগকারীরা। পুজোর সময় যে শেয়ার বাজারে বিনিয়োগ থেকে বিরতি নেবেন বিনিয়োগকারীরা এমনটা নয়। কাজেই উৎসবের মরসুম চলাকালীন অক্টোবরে কবে কবে শেয়ারবাজার বন্ধ থাকবে সেটাও জেনে নেওয়া প্রয়োজন। চলুন দেখে নেওয়া যাক শনি এবং রবিবার বাদ দিয়ে অক্টোবরে কবে কবে বন্ধ থাকবে স্টক মার্কেট (Stock Market Holiday)?

কবে কবে বন্ধ থাকবে শেয়ার বাজার?

আগামীকাল অর্থাৎ পহেলা অক্টোবর পড়েছে বৃহস্পতিবার। এদিন শেয়ার বাজার খোলা থাকলেও পরের দিন অর্থাৎ শুক্রবার বা 2 অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে পুরোপুরি বন্ধ থাকবে ভারতীয় শেয়ার বাজার। কাজেই এদিন বাজারে কোনও প্রকার লেনদেন হবে না। মজার বিষয়, 2 অক্টোবর শুক্রবার থাকায় পরের দুদিন পরপর শনি এবং রবিবার ছুটির দিন কাজেই টানা তিন দিন বন্ধ থাকবে বাজার। এরপর বাকি দিনগুলিতে স্বাভাবিকভাবে শনি এবং রবিবার বাদ দিয়ে বাজার খোলা থাকলেও 20 অক্টোবর দশেরা উপলক্ষ্যে বন্ধ থাকবে শেয়ার বাজার।

বলাই বাহুল্য, 20 অক্টোবর, মঙ্গলবার হওয়ায় ওই সপ্তাহে শুধুমাত্র চার দিন অর্থাৎ সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার খোলা থাকবে শেয়ার বাজার। কাজেই অক্টোবর মাসটায় শনি এবং রবিবার বাদ দিয়ে মোট দুদিন বন্ধ থাকছে স্টক মার্কেট। এর আগে গণেশ চতুর্থী উপলক্ষ্যে চলতি মাসে 14 সেপ্টেম্বর পূর্ণদিবস বন্ধ রাখা হয়েছিল শেয়ার বাজার। হয়নি কোনও রকম লেনদেন।

আরও পড়ুন: মিলবে অতিরিক্ত সুবিধা, শিয়ালদহ শাখায় AC লোকাল নিয়ে নতুন সুখবর দিল রেল

অক্টোবরের পর কবে কবে বন্ধ থাকবে শেয়ার বাজার?

এবছর অক্টোবর বাদ দিয়ে বাকি নভেম্বর এবং ডিসেম্বর মাস মিলিয়ে আরও তিন দিন বিভিন্ন কারণে বন্ধ থাকবে ভারতীয় শেয়ার বাজার। প্রথমত, চলতি বছর 10 নভেম্বর কালী পুজো বা দীপাবলি পড়েছে, সেই উপলক্ষ্যে পূর্ণদিবস বন্ধ থাকবে বাজার। এরপর 24 নভেম্বর গুরু নানক জয়ন্তী, কার্তিক পুজো পড়েছে। এদিনও বন্ধ থাকবে বাজার। সবশেষে ডিসেম্বরের 25 তারিখ বড়দিন উপলক্ষ্যে শেয়ার বাজার বন্ধ থাকবে।

Leave a Comment