পুরুলিয়া-তারাপীঠ নতুন এসি বাস পরিষেবা শুরু, জুড়বে তিন জেলা, জানুন রুট ও সময়সূচি

সহেলি মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান, অবশেষে তারাপীঠ অবধি একদম ঝাঁ চকচকে প্রিমিয়াম এসি বাস পরিষেবা শুরু হল। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে তারাপীঠ (Raghunathpur-Tarapith Bus) অবধি নতুন এসি বাসটির দৈনিক পরিষেবা শুরু হয়েছে বলে খবর। এই বাস বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম…তিনটি জেলাকে কভার করবে। এই বাস পরিষেবার ফলে উপকৃত হবেন বহু মানুষ সেটা বলাই বাহুল্য।

পুরুলিয়া টু তারাপীঠ প্রিমিয়াম এসি বাস পরিষেবা শুরু

জানা গিয়েছে, পুরুলিয়ার রঘুনাথপুর বাস স্ট্যান্ড থেকে বীরভূমের তারাপীঠ ভায়া বাঁকুড়া রুটে প্রিমিয়াম এসি বেসরকারি বাস পরিষেবা চালু হয়েছে। আজ ৪ই সেপ্টেম্বর থেকে দীর্ঘ প্রতীক্ষিত পরিষেবাটি শুরু হয়েছে বলে খবর। এই বাসের কারণে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে জঙ্গলমহল ও বীরভূমের যাত্রীদের। মূলত বাড়তি পুণ্যার্থী ও পর্যটকদের কথা মাথায় রেখে এই নতুন রুটে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি বাস পরিসেবাটি চালু করেছে বেসরকারি সংস্থা।

বাসের সময়সূচি ও রুট কী?

বাসের সময়সূচি সম্পর্কে বললে, এটি রঘুনাথপুর বাসস্ট্যান্ড থেকে ভোর ৬:১৫ মিনিটে ছাড়বে। এরপর বাসটি সেদিন দুপুর ১২টা নাগাদ তারাপীঠে ঢুকবে। ফিরতি পথে বাসটি দুপুর ২:৩০ নাগাদ তারাপীঠ থেকে ছাড়বে এবং পুরুলিয়ার রঘুনাথপুর বাসট্যান্ডে ঢুকবে রাত ৮:৩০ নাগাদ। রুট সম্পর্কে বললে, বাসটি ভায়া গড়পঞ্চকোট, দিশেরগড়, নিয়ামতপুর, শর্বরী মোড়, আসানসোল বাইপাস, কালিপাহাড়ি মোড়, রাণীগঞ্জ মোড়, দুর্গাপুর সিটি সেন্টার, মুচিপাড়া, জয়দেব, দুবরাজপুর পাওয়ার হাউস, সিউড়ি।

রুট ও ভাড়া কত?

এবার জেনে নেওয়া যাক বাসের রুট এবং ভাড়া সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর থেকে ছেড়ে আসানসোল দুর্গাপুর, সিউড়ি হয়ে তারাপীঠ পৌঁছবে বাসটি। এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত প্রিমিয়াম 2×2 পুশব্যাক সিট। এছাড়াও এতে যাত্রীরা পাবেন এয়ার সাসপেনশন, মোবাইল চার্জিং পয়েন্ট সহ আরও অনেক কিছু। ভাড়া সম্পর্কে বললে, রঘুনাথপুর থেকে তারাপীঠ যেতে ৪৬০ টাকা খরচ হবে যাত্রীদের।

আরও পড়ুনঃ বন্দে ভারত এক্সপ্রেসে বড় পরিবর্তন! উঠে যেতে পারে ১৮০-ডিগ্রি ঘোরানো আসন

তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের পাশাপাশি, চাকরি বা ব্যবসার কাজে যাতায়াতকারী নিত্যযাত্রীদের কাছেও এই পরিষেবা অত্যন্ত সুবিধাজনক হবে বলে মনে করছে পরিবহন সংস্থা। টিকিট আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই পেয়ে যাবেন।

Leave a Comment