সহেলি মিত্র, কলকাতা: বড় সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। জানা গিয়েছে, দুর্গাপুজোর মধ্যেই কর্তব্যরত পুলিশকর্মীদের (Police Workers) খাবারের খরচের বরাদ্দ বাড়াল নবান্ন। স্বরাষ্ট্র দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, সহকারী কমিশনার পদের নীচে পুলিশকর্মীরা ৮ থেকে ১২ ঘণ্টা ডিউটি করলে দৈনিক খাবারের খরচ বাবদ ৪০ টাকার পরিবর্তে ১০০ টাকা এবং ১২ ঘণ্টার বেশি ডিউটি করলে ৮০ টাকার পরিবর্তে ২০০ টাকা পাবেন। চলতি দুর্গাপুজো থেকেই এই নতুন বরাদ্দ কার্যকর হবে। তবে অন্যান্য উৎসবের ক্ষেত্রে আপাতত পুরনো বরাদ্দই বহাল থাকবে।
পুলিশ কর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন
চোরবাগান-কাণ্ডের পর দুর্গাপুজোর বাকি দিনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। রবিবার প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করে পুজোর বাকি দিনগুলির জন্য নতুন নিরাপত্তা-কৌশল নির্ধারণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, জেলাশাসক ও জেলা পুলিশকর্তাদের সঙ্গেও পৃথক বৈঠক করে তাঁদের অতিরিক্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এরপরই প্রশাসনিক স্তরে বাড়তি দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া শুরু হয়। পুজো মণ্ডপগুলির ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সামগ্রিক পরিস্থিতির উপর আরও কড়া নজর রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
উপকৃত হবেন অনেকে
এই বাড়তি দায়িত্বের মধ্যেই কর্তব্যরত পুলিশকর্মীদের খাবারের খরচের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত সামনে এসেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, সহকারী কমিশনার পদের নীচে কর্মরত পুলিশকর্মীরা ৮ থেকে ১২ ঘণ্টা ডিউটি করলে দৈনিক খাবারের খরচ বাবদ ৪০ টাকার পরিবর্তে ১০০ টাকা এবং ১২ ঘণ্টার বেশি ডিউটি করলে ৮০ টাকার পরিবর্তে ২০০ টাকা পাবেন। চলতি দুর্গাপুজো থেকেই এই নতুন বরাদ্দ কার্যকর হচ্ছে।
আরও পড়ুনঃ বিশ্বসেরা কনজিউমার ব্যাঙ্কের তকমা, SBI-র মুকুটে জুড়ল নয়া পালক
প্রশাসনিক মহলে প্রশ্ন উঠছে, পুজোর সময় নিরাপত্তা বজায় রাখতে পুলিশকর্মীদের উপর যে অতিরিক্ত কাজের চাপ তৈরি হয়েছে, তার কথা বিবেচনা করেই কি এই বরাদ্দ বাড়ানো হয়েছে? যদিও খাবারের খরচ বৃদ্ধির সঙ্গে অতিরিক্ত দায়িত্বের সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়। আপাতত অন্যান্য উৎসবের ক্ষেত্রে পুরনো বরাদ্দই বহাল থাকবে।