পুষ্যা নক্ষত্রে ভরবে কোষাগার, পোয়াবারো এই ৪ রাশির! আজকের রাশিফল, ১২ আগস্ট

সৌভিক মুখার্জী, তারকেশ্বর: আজ ১২ আগস্ট, বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র এবং সূর্য উভয়ই কর্কট রাশিতে বিরাজ করছে। এদিকে আজ পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। অমাবস্যা তিথির বিশেষ দিনটিতে ব্যতিপাত এবং বরিয়ান যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:০৩ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বুধবার, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল

আজ অযথা নিজের সমালোচনা করলে নিজের আত্মবিশ্বাস দুর্বল হবে। টাকা জমানোর স্বপ্ন আজ সত্যি হতে পারে। পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। বর্তমান চাকরি ছেড়ে মার্কেটিং-র মতো কোনও নতুন ক্ষেত্রে আপনি যেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। আজ ভালোবাসার দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বাড়ির কেন্দ্রীয় স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন।

বৃষ রাশি

আজ আপনি সমস্যা কিংবা মতবিরোধের সম্মুখীন হতে পারেন, যেগুলি আপনাকে বিরক্তিতে ফেলবে। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি ভালো। প্রেমের দৃষ্টিকোণ থেকে আজ দিনটি দারুণ। প্রেম উপভোগ করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। অবসর সময়কে বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করা উচিত। আজ স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ব্রোঞ্জ দান করুন।

মিথুন রাশি

পারিবারিক চিকিৎসার খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না। আজ সম্পত্তি কিংবা আর্থিক লেনদেনের জন্য দিনটি ভালো। জীবনসঙ্গীর সাথে ঝগড়া মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ আর্থিক লাভ হতে পারে। লোকেরা আপনার মতামত জানতে চাইবে এবং আপনি যা বলবেন তা না ভেবেই মেনে নেবে। দিনটি আপনার জন্য বেশ দুর্দান্ত। ব্যক্তিত্ব ইতিবাচক পরিবর্তনে কাজ করবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে নির্জন স্থানে কালো সুরমা পুঁতে রাখার চেষ্টা করুন।

কর্কট রাশি

আজ আপনি উদ্যমী এবং প্রাণবন্ত থাকতে পারেন। স্বাস্থ্য আপনার অনুকূলেই থাকবে। যারা এখনও পর্যন্ত বেতন পাননি তারা আজ অর্থ নিয়ে চিন্তা করতে পারেন, এবং বন্ধুদের কাছ থেকে টাকা ধার করতে পারেন। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিচিতদের সাহায্য নেওয়া প্রয়োজন। আজ নিজের জন্য সময় বের করতে পারবেন না। সঙ্গীকে সন্দেহ করার জন্য আজ ঝগড়া হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নয়।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে হিংসা পরিহার করার চেষ্টা করতে হবে।

সিংহ রাশি

আজ আপনার স্বাস্থ্য এবং বাহ্যিক রূপ উন্নত করার জন্য সময় থাকবে। সামনে আসা নতুন বিনিয়োগের সুযোগগুলিকে বিবেচনা করে আজ বিনিয়োগ করা উচিত। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনি ভালো ফলাফল পাবেন। আজ আপনি সবার থেকে নিজেকে সরিয়ে নিজের জন্য সময় বের করতে পারবেন। প্রিয়জন বা জীবনসঙ্গী আজ আপনাকে সুন্দর কোনও উপহার দিতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সরিষার তেলে মুখ ডুবিয়ে সেই তেল দিয়ে পিঠা বানিয়ে পাখিদেরকে খাওয়ানোর চেষ্টা করুন।

কন্যা রাশি

যারা অফিসে অতিরিক্ত সময় কাজ করে শক্তির অভাবে ভুগছিলেন তারা আজ সেই একই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। গয়না কিংবা প্রাচীন জিনিসপত্রে বিনিয়োগ করে আজ লাভ হতে পারে। ঘরোয়া পরিকল্পনাগুলো বিবেচনা করা দরকার। প্রেমের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। চারপাশের কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকতে হবে। পরিবার আর দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আজ আপনি ইতিবাচক ফলাফল পেতে শুরু করবেন। দিনের শেষে আপনি নিজের নিজের জন্য সময় পাবেন।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য গরিব মেয়েদের মধ্যে দুধের প্যাকেট বিতরণ করার চেষ্টা করুন।

তুলা রাশি

আজ বাইরের কার্যকলাপ আপনার জন্য উপকারে আসতে পারে। শারীরিক বা মানসিক বিকাশকে আজ আপনার দুশ্চিন্তা বা বাধাগ্রস্ত করতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো যাবে। সংবেদনশীল পারিবারিক সমস্যা সমাধান করার জন্য আজ আপনার বুদ্ধিমত্তার প্রভাব ব্যবহার করা উচিত। প্রিয় কাজ করতে পারেন। এর জন্য অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করবেন। বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে আজ সবকিছুই আপনার অনুকূলে থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সাদা পোষা কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

কিছুটা উত্তেজনা বা মতবিরোধ আপনাকে খিটখিটে বা অস্থির করে তুলতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটেও ভালো কাটবে না। ধর্মীয় কাজে আজ আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন, যা আপনাকে মানসিক শান্তি এনে দেবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না। আজ প্রিয়জনের পক্ষে আপনার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে। পার্ক বা শপিংমলে গিয়ে আজ আপনি শক্তি সঞ্চার করতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পুজোর সময় দেবতাকে আজ লাল সিঁদুর অর্পণ করার চেষ্টা করুন।

ধনু রাশি

আজ আপনি ধ্যান বা যোগ ব্যায়াম করে আপনার দিনটি শুরু করতে পারেন। এটি আপনার জন্য উপকারে আসবে। খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্রগুলি কেনা উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ চমৎকার সন্ধ্যা কাটানোর জন্য আত্মীয়-স্বজন বা বন্ধুরা আপনার বাড়িতে আসতে পারে। ভালোবাসার উত্তাপ আপনাকে গ্রাস করতে পারে। আজ বিনিয়োগ করলে সেখান থেকে লাভ হতে পারে। কিন্তু ব্যবসায়ীদের জন্য দিনটি একদমই ভালো নয়।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য বাড়িতে বা ব্যবসার স্থানে মঙ্গল যন্ত্র স্থাপন করে পূজা করার চেষ্টা করুন।

মকর রাশি

আজ আপনার সন্ধ্যাবেলাটা নানারকম অনুভূতিতে পরিপূর্ণ থাকবে। তবে খুব বেশি চিন্তা করার দরকার নেই। হতাশার থেকে সুখ আপনাকে বেশি আনন্দ দেবে। আজ অতিরিক্ত টাকা নিরাপদ স্থানে রাখা উচিত, যাতে ভবিষ্যতে সেই টাকা ফেরত পেতে পারেন। পরিবারের সদস্যদের সাথে টাকা পয়সা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। আজ প্রত্যেক সদস্যদের আর্থিক বিষয়ে স্বচ্ছ থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকলেও পরিবারের দিক থেকে দিনটি ভালো কাটবে না। বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে আজ আপনি ভালো উপহার পেতে পারেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য হাসপাতালে রোগীদেরকে সাহায্য করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি

আজ আপনি আপনার অবসর সময় উপভোগ করতে পারবেন। খরচের বৃদ্ধি আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। তরুণদের সঙ্গে জড়িত এমন কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন যা আপনার এবং আপনার প্রিয়জনকে খুশি রাখতে পারে। আজ ছোটখাটো বাধার সম্মুখীন হতে পারেন। কিন্তু সামগ্রিকভাবে আজকের দিনটিতে সাফল্য অর্জন করতে পারবেন। তবে কিছু কিছু ব্যক্তির আর্থিক ক্ষতি হতে পারে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে নিয়মিত গায়ত্রী মন্ত্র এবং গায়ত্রী চালিশা পাঠ করার চেষ্টা করুন।

মীন রাশি

জীবনকে সম্পূর্ণ উপভোগ করার জন্য আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে হবে। ধ্যান বা যোগব্যায়ামের সাহায্য নিতে হবে। আধ্যাত্মিকভাবে আজ আপনি সুস্থ থাকতে পারবেন। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। প্রতিটি বিষয়ে ভালোবাসা দেখানোর জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। আজ আর্থিক ক্ষতি হতে পারে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো কাটবে না। তবে স্বাস্থ্য ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য বাড়িতে ময়ূরের পালক রাখার চেষ্টা করুন।

Leave a Comment