=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পূর্ব রেলের উচ্ছেদ অভিযানে ৬০০০ পরিবার হবে ঘর ছাড়া! বড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট

সহেলি মিত্র, কলকাতা: বড় রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পূর্ব রেলের উচ্ছেদ অভিযানের ওপর স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি। আসলে কলকাতা হাইকোর্ট ব্রেস ব্রিজ রেলওয়ে স্টেশন এলাকার জন্য জারি করা বিতর্কিত উচ্ছেদ নোটিশ সংক্রান্ত সমস্ত কার্যক্রম ২০ মে ২০২৬ পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রেখে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছে।

রেলের উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

আসলে ব্রেস ব্রিজ রেলওয়ে স্টেশনের সংলগ্ন এলাকায় বসবাসকারী প্রায় ৬,০০০ বস্তিবাসীর পক্ষ থেকে একটি রিট পিটিশনটি দাখিল করা হয়েছিল। বস্তিবাসীর তরফে দাখিল করা পিটিশনে পূর্ব রেলওয়ের ০৯.০৫.২০২৬ তারিখের তথাকথিত উচ্ছেদ নোটিশকে চ্যালেঞ্জ করা হয় এবং অভিযোগ করা হয় যে রেল কর্তৃপক্ষ ‘সরকারি প্রাঙ্গণ আইন, ১৯৭১’-এর অধীনে প্রতিষ্ঠিত বাধ্যতামূলক পদ্ধতি অনুসরণ না করে একটি গণ উচ্ছেদ অভিযান চালানোর চেষ্টা করেছে। আবেদনপত্রেও এটা উল্লেখ করা হয় যে আইনের ৪ ধারা অনুযায়ী কোনো নোটিশ জারি করা হয়নি, কোনো কথাবার্তার সুযোগ দেওয়া হয়নি। সেখানে কীভাবে রেল এই কাজ করতে পারে।

আরও পড়ুনঃ কয়েক দিনেই ঢুকছে বর্ষা, তারিখ জানাল IMD

আজ শুক্রবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য বলেন, ‘উল্লেখিত জায়গা থেকে আবেদনকারীদের উচ্ছেদের জন্য প্রাসঙ্গিক আইনে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হয়েছে কি না, সেটাও খতিয়ে দেখতে হবে। যেহেতু প্রতিপক্ষ কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী একটি সমঝোতা চেয়েছেন, তাই এই আদালত একটি সীমিত সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দিচ্ছে। ৯ই মে, ২০২৬ তারিখের নোটিশটির কার্যকারিতা ২০শে মে, ২০২৬ পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত, মামলাটি স্থগিত থাকবে।”

স্বস্তিতে বস্তিবাসী

যাইহোক আদালতের রায়ে স্বাভাবিকভাবেই খুশি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বস্তিবাসী। এখন দেখার রেল কোনোরকম পুনর্বাসনের ব্যবস্থা করে কিনা। মামালকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য,  শমীম আহমেদ, দীপাংশু কর, পূর্বায়ন চক্রবর্তী,  রেশমা খাতুন।

Leave a Comment