=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রচুর রান করছিলেন, শেষ মুহূর্তে এসে আঙুল ভাঙল KKR-র সেই প্লেয়ারের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের পিছু ছাড়ছে না চোট (KKR Player Big Injury)। টুর্নামেন্টের একেবারে প্রথম থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত চোটের জ্বালায় জর্জরিত শাহরুখ খানের দল। হর্ষিত রানা, আকাশদীপরা চোটের কারণে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতেই পারলেন না। একটা দীর্ঘ সময় চোট কাটিয়ে কলকাতায় এসেও ফের মাঠের বাইরে চলে গেলেন মাথিশা পাথিরানা। চোটে ভুগছেন কলকাতার দাপুটে স্পিনার বরুণ চক্রবর্তীও। এমতাবস্থায় এবার আরও এক প্লেয়ারের চোটে একেবারে কুপোকাত KKR!

আঙুল ভাঙল নাইট তারকার

প্লে অফের দৌড়ে এখন ভাগ্যের উপর সবটা নির্ভর করছে কলকাতা নাইট রাইডার্স বাহিনীর। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে দিল্লির মুখোমুখি হবে KKR। এই ম্যাচে বড় ব্যবধানে জেতার পাশাপাশি বাকি দলগুলির পরাজয় কামনা করতে হবে কলকাতাকে। তবেই প্লে অফ নিশ্চিত করতে পারবে নাইট বাহিনী। যদিও অনেকেই ধরে নিয়েছেন, এবারের মতো আর প্লে অফে ওঠা হচ্ছে না কলকাতার। তবে আগামীকালের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তার আগেই আঙুল ভেঙে গেল KKR এর ঘরের ছেলে হিসেবে পরিচিত অঙ্গকৃষ রঘুবংশীর।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, কলকাতার হয়ে ব্যাট হাতে মাঠে নেমে প্রচুর রান করছিলেন তিনি। এবার সেই প্লেয়ারের বাঁ হাতের কনিষ্ঠা আঙুল ভেঙে গিয়েছে। সবচেয়ে বড় কথা এ বছর কলকাতার হয়ে উইকেট কিপিং করছিলেন অঙ্গকৃষ। তিনি ছাড়া এই মুহূর্তে কলকাতার হাতে নির্ভরযোগ্য কিপার নেই। টিম শেইফার্টকে দিয়ে উইকেট কিপিং করাতে হলে একজন বিদেশি কম নিয়ে খেলতে হবে কলকাতাকে। সেটা শাহরুখের দলের জন্য চাপের। তাছাড়া তেজস্বী দাহিয়া উইকেট কিপিং করেন তবে তাঁর উপর কলকাতা কতটা ভরসা করবে সেটা লাখ টাকার প্রশ্ন!

অবশ্যই পড়ুন: চরম অপমান! ট্রাভিস হেডের সাথে হ্যান্ডশেকই করলেন না বিরাট কোহলি

সবমিলিয়ে, একেবারে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নাইট তারকার আঙুল ভেঙে যাওয়া কলকাতাকে কার্যত বড় ধাক্কা দিল সে কথা বলাই যায়। শেষের ম্যাচ গুলিতে লাগাতার জিতে এসে আগামীকাল যদি যোগ্য প্লেয়ারের অভাবে কলকাতাকে ডুবতে হয় তবে এর থেকে বেদনাদায়ক আর কিছুই হবে না নাইট ভক্তদের জন্য। এখন দেখার শেষ আসরে কলকাতার ভাগ্যে কী অপেক্ষা করে!

Leave a Comment