=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রতিটি বিধানসভা এলাকায় তৈরি হবে নেতাজি সেবা কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মহান বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানের প্রতিবাদে উত্তপ্ত গোটা রাজ্য রাজনীতি। বিরোধীদের অভিযোগ, রাজ্যের শাসক দল বিজেপির নেতা কর্মীরা ইচ্ছাকৃতভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বড় করে দেখাতে নেতাজিকে অপমান করছে। তবে সেই পরিপ্রেক্ষিতেই এবার বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নেতাজিকে সম্মান জানাতে এবার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে গড়ে তোলা হবে নেতাজি সেবা কেন্দ্র (Netaji Seva Kendra)।

নেতাজির নামে তৈরি হবে বিশেষ সেবা কেন্দ্র

আসলে নেতাজিকে নিয়ে বিতর্কের মাঝেই এই সেবা কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন এও জানিয়েছেন, এই সেবা কেন্দ্রগুলি চালানোর জন্য প্রতি মাসে দেওয়া হবে ৩০ হাজার টাকা। আগামী আগস্ট মাস থেকেই চালু হবে এই সেবা কেন্দ্রগুলি। প্রত্যেকটি বিধানসভা এলাকাতেই তা স্থাপন করা হবে। তবে এক্ষেত্রে কিছু শর্ত মানলেই এই টাকা পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথমত, অফিসের নাম নেতাজির নামেই রাখতে হবে। দ্বিতীয়ত, সংস্কৃতি দফতর থেকে পাঠানো নেতাজির ধুতি এবং পাঞ্জাবী পরিহিত ছবি সেই কেন্দ্রে রাখতে হবে।

আসলে সম্প্রতি মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোচবিহারের বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বেনজির আক্রমণ করেন। সেখান থেকেই তৈরি হয় ক্ষোভ। ভারতবাসী হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান কোনও মতেই সহ্য করা যাবে না। এমনই দাবি সকলের। সেই কারণেই এবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে এই বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুন: গ্যাসের eKYC করতে গুনতে হবে ১০০০ টাকা! বড় খবর

এদিকে রাজ্যের সরকার পরিবর্তন হতেই ২০৭টি আসনেই বিধায়কদের জন্য নতুন বিধানসভা কেন্দ্র খোলার সিদ্ধান্ত গ্রহণ করে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি বিরোধী বিধায়করাও এই কেন্দ্র খুলবেন বলে খবর। তবে এবার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতেই খোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেই বিধানসভা কেন্দ্রগুলিতে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। আর সবথেকে বড় ব্যাপার, সেগুলির নাম রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামেই।

Leave a Comment