=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রাথমিক শিক্ষায় বড় পদক্ষেপ রাজ্য সরকারের, ১৯ জেলায় নতুন চেয়ারম্যান নিয়োগ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের (Government Of West Bengal)। বাংলার অন্তত 19টি জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যানের নাম ঘোষণা করল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। আজ অর্থাৎ 12 অক্টোবর, একেবারে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, 19 জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হচ্ছে যোগ্যদের। বলাই বাহুল্য, রাজ্যপালের অনুমোদনের পরই এই নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর।

কাদের কোন জেলার দায়িত্ব দিল স্কুল শিক্ষা দপ্তর?

শিক্ষা দপ্তরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট জেলাগুলির প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নিযুক্ত ব্যক্তিরা। সরকারের সিদ্ধান্তে, আলিপুরদুয়ার জেলার দায়িত্ব পেয়েছেন দিলীপ পাল, বাঁকুড়ার দায়িত্বে বামাপদ বন্দ্যোপাধ্যায়, বীরভূমের সোমেশ্বর বরাল, কোচবিহারের সাধন কুমার পাল এবং কলকাতার দায়িত্বে থাকবেন উদয় বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও উত্তর 24 পরগনার দায়িত্বে ডঃ মোহন কুুন্ডু, দক্ষিণ 24 পরগনায় শ্রী অমিত রায়চৌধুরী, পুরুলিয়া সৌরভ সিনহা, হাওড়া অসিত বেড়া, হুগলির দায়িত্বে মধুসূদন বাগ, নদীয়ার দায়িত্বে বিশ্বজিৎ বিশ্বাস, পশ্চিম বর্ধমান কৌশিক সরকার, পূর্ব মেদিনীপুর শিউ মুনি এবং পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব পেয়েছেন ঠাকুরদাস অধিকারী। এছাড়াও দক্ষিণ দিনাজপুর দুর্গেশ কুমার দেবনাথ, উত্তর দিনাজপুরের দায়িত্বে সুব্রত সরকার এবং শিলিগুড়ির মানি কুমার লামা মিলিয়ে মোট 19 জেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন যোগ্যরা।

আরও পড়ুন: টর্চ জ্বালিয়েও প্রার্থী খুঁজে পাচ্ছেন না মমতা! পুরভোট নিয়ে চিন্তায় কালীঘাট তৃণমূল

সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ব্যক্তিরাই নিজেদের পদে বহাল থাকবেন এবং দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট চেয়ারম্যানদের কাছ থেকে নিজেদের দায়িত্বভার বুঝে নেবেন। আসলে, প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কাজ পরিচালনা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে DPSC চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাজেই নতুন নিয়োগের ফলে জেলাস্তরে প্রাথমিক শিক্ষার কাজ আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলেই আশা করছে সরকার।

Leave a Comment