ফুটবল বিশ্বকাপ শেষ হলেই অবসর মেসি সহ ৪ তারকার, লিস্টে কে কে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) আয়োজন করছে তিনটি দেশ। মূলত মেক্সিকো, আমেরিকা এবং কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবলের মহোৎসব। 11 জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নিতে চলেছেন বিশ্বের তাবড় তাবড় ফুটবলারেরা। কাজেই এবছরের টুর্নামেন্ট হতে চলেছে জমজমাট। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই জল্পনা বাড়ছে, টুর্নামেন্ট শেষ হয়ে গেলেই ফুটবল থেকে অবসর নিয়ে নিতে পারেন বেশ কয়েকজন সুপারস্টার ফুটবলার। সেই তালিকায় থাকতে পারেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা।

2026 ফুটবল বিশ্বকাপ শেষ হলেই অবসর নিতে পারেন এই 4 প্লেয়ার

লিওনেল মেসি

2022 ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে জিতিয়ে ছিলেন লিওনেল মেসি। তবে এ বছরের বিশ্বকাপে তিনি খেলবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল গভীর সংশয়। যদিও সেই সংশয় কাটিয়ে অবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন লিও। তবে অনেকেই মনে করছেন, এবারের বিশ্বকাপ শেষ হলেই ফুটবল থেকে অবসর নেবেন তিনি। কেননা, 39 বছর বয়সী মেসির পরবর্তী বিশ্বকাপের সময় বয়স হবে 43 বছর। কাজেই এত বয়সে ফুটবলে নিজেকে মেলে ধরা কঠিন। হয়তো সে কারণেই নিজের বুট জোড়া তুলে রাখতে পারেন আর্জেন্টাইন মহাতারকা।

ক্রিস্টিয়ানো রোনাল্ডো

41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনাল্ড নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে চলেছেন। যদিও মেসির মতো এই পর্তুগিজ ফুটবলারের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে অবশেষে তিনি জায়গা পেয়েছেন পর্তুগালের দলে। এদিকে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, পরবর্তী বিশ্বকাপ আসার আগে যেহেতু রোনাল্ডোর বয়স হবে 45 বছর, ফলে এবারের বিশ্বকাপ শেষ হলেই অবসর নিয়ে নিতে পারেন এই পর্তুগিজ ফুটবলার।

নেইমার জুনিয়র

ফুটবলে চোট আর নেইমার শব্দ দুটো যেন একে অপরের পরিপূরক! নিজের কেরিয়ারে যতবার মাঠে নেমেছেন অধিকাংশ সময়েই চোট নিয়ে ফিরেছেন এই ফুটবলার। যদিও এবছর চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরছেন তিনি। এখন  বয়স তুলনামূলকভাবে কম হলেও পরবর্তী বিশ্বকাপের সময় নেইমার পা দেবেন 38 এ। তাই অনেকেই মনে করছেন, 13টি বিশ্বকাপ ম্যাচে 8 গোল করা এই ফুটবলার এবারের বিশ্বকাপ শেষ হলেই অবসর নিয়ে নিতে পারেন।

অবশ্যই পড়ুন: গেফতারির ভয়ে FIR বাতিলের দাবিতে হাইকোর্টে অরূপ বিশ্বাস, বিচারপতি বললেন …

গিয়েরমো ওচোয়া

40 বছর বয়সী গিয়েরমো ওচোয়া মেক্সিকো দলের অভিজ্ঞ গোলরক্ষক। এই তারকা ফুটবলার এবারের বিশ্বকাপে অংশ নেওয়ার পর অবসরের ঘোষণা করতে পারেন বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশ। কেননা, পরবর্তী বিশ্বকাপের সময় এই ফুটবলারের বয়স হবে 44। সেই সময় শরীরের ওজন সামলে গোলরক্ষকের ভূমিকায় নিজেকে উজাড় করে দিতে পারবেন না তিনি। হয়তো সে কারণেই বিশ্বকাপ শেষ হলেই বড় সিদ্ধান্ত নিতে পারেন এই মেক্সিকান।

Leave a Comment