=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া 

সহেলি মিত্র, কলকাতা: দুর্গাপুজোর আগে নতুন করে বাংলার আবহাওয়া বদলে গিয়েছে। তুমুল বৃষ্টি এখন অতীত। তবে একেবারেই যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নেই বা হবে না, সেটাও নয়। আজ শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Weather Today) হতে পারে। ভিজতে পারে উত্তরবঙ্গও। ফলে বর্ষা বিদায় নিলেও এখনই যে বাংলার পিছু ছাড়ছে না, সেটা বলাই বাহুল্য। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক, আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে পূর্বাভাস জারি করে জানানো হয়েছে, আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিন সারাদিন কলকাতার আকাশ আংশিক মেঘে ঢেকে থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: শুধু স্মিত নন, ১৭৪ জনের প্রাণ বাঁচিয়েছে এই ৬ বছরের খুদে! কীভাবে জানেন?

আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী, দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়েছে। সিকিম ও সংলগ্ন অঞ্চলের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ ও ৩.১ কিমি উচ্চতার মধ্যে অবস্থিত ঘূর্ণাবর্তটি একই জায়গায় বজায় রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে বিষয়ে। এদিন দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ তুমুল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া

রবিবার অর্থাৎ ছুটির দিনের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে এদিন আবার দক্ষিণবঙ্গের এক-দুটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

Leave a Comment