=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের ট্রাম্পের উপর হামলার ছক, হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উপর হামলার ছক। ওয়াশিংটন সূত্রে খবর, এদিন হোয়াইট হাউসের (White House) সামনেই চলে গুলি। যাতে এক পথচারী আহত হন। মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকদের সঙ্গেই হামলাকারীর গুলির লড়াই চলেছে। আর এই ঘটনায় গোটা ওয়াশিংটনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট আপাতত সুস্থ হয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি আবারও ট্রাম্পের উপর হামলার ছক কষেছিল আততায়ীরা?

হোয়াইট হাউসে বন্দুকবাজের হামলা

মার্কিন সিক্রেট সার্ভিসের দেওয়া বিবৃতি অনুযায়ী, গত শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ হোয়াইট হাউসের সামান্য দূরে পেনসিলভানিয়া অ্যাভিনিউতে নিরাপত্তা চেক পয়েন্টের সামনেই এক যুবক আচমকা গুলি চালাতে শুরু করে। এমতাবস্থায় মার্কিন সিক্রেট আধিকারিকরা সেখানে ছুটে আসেন। পাল্টা তারাও গুলি চালান। সেই আবহে দুই পক্ষের মধ্যে বেশ খানিকক্ষণ গুলির লড়াই চলে। টানা ১২ রাউন্ড গুলি চলে বলেই খবর। আর সেখানে এক বন্দুকবাজ আহত হন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়, এবং সেখানে তাঁর মৃত্যু হয়। তবে দুঃখের ব্যাপার এই যে, গুলি লড়াইতে এক সাধারণ পথচারী আহত হয়েছেন।

জানা গিয়েছে, যখন গুলি চলছিল তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন। সেই সূত্রে রহস্য ঘনাচ্ছে, তাহলে কি ট্রাম্পের উপরেই হামলার ছক কষেছিল আততায়ীরা? যদিও তিনি সম্পূর্ণ সুস্থই রয়েছেন। কিন্তু ঠিক কী কারণে হামলা চালানো হল, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ওই হামলাকারী যুবকের নাম নাসির বেস্ট, যার বয়স ২১ বছর। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ আর সিক্রেট সার্ভিসের আধিকারিকরা, এবং এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: হিলি থেকে নন্দীগ্রাম, বাংলায় থমকে থাকা ৬১টি রেল প্রকল্পের জমি হস্তান্তরের নির্দেশ সরকারের

না বললেই নয়, গত এক মাসের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাণে মেরে ফেলার জন্য একাধিকবার বন্দুকবাজের হামলা হয়েছে। এমনকি সম্প্রতি হোয়াইট হাউসের নৈশভোজের অনুষ্ঠানেই হামলা চালিয়েছিল এক বন্দুকবাজ। সেখানে প্রায় ২৬০০ অতিথি উপস্থিত ছিলেন। নৈশভোজের পর ট্রাম্পের বক্তৃতা রাখার কথা ছিল। তবে তার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সেই বন্দুকবাজ। তৎক্ষণাৎ গ্রেফতার করা হয় তাঁকে, এবং সেখানেও ট্রাম্পের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে দিনের পর দিন ট্রাম্পের উপর এরকম হামলা যে নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় প্রশ্ন দাঁড় করাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment