=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হল রহমান বাবা এক্সপ্রেস, নিহত একধিক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের পাকিস্তানে (Pakistan) ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার সকালে, মুলতানে শেরশাহ সেতুর একেবারে কাছেই ঘটে দুর্ঘটনাটি (Pakistan Train Accident) । জানা গিয়েছে, করাচি থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল রহমান বাবা এক্সপ্রেস। ঠিক সেই সময় শেরশাহ সেতুর অনতিদূরে লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেস ট্রেনটির একাধিক কামরা। আর এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পাঁচজনের। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে 30 জন। গোটা ঘটনায় ফের আতঙ্ক বেড়েছে পাকিস্তানের ট্রেন যাত্রীদের। 

ফের ট্রেন দুর্ঘটনার জন্য শিরোনামে পাকিস্তান

পাকিস্তানের স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার ভোর 5টা বেজে 15 মিনিট নাগাদ (স্থানীয় সময়) পেশোয়ারের দিকে যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের। আহত হন একাধিক যাত্রী। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রেনটি তার সফর শুরু করার আগে ওই ট্রেনের 9 নম্বর কামরায় কিছু মেরামতির কাজ করছিলেন রেল কর্মীরা। ঠিক সে কারণেই দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তাছাড়াও চালকের ভুলে কিংবা অন্য কোনও কারণে ওই এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ল কিনা সবটাই খতিয়ে দেখছে পাকিস্তানের তদন্তকারীরা। একই সাথে এই দুর্ঘটনার পেছনে কোনও বড়সড় নাশকতার ছক ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য মঙ্গলবার মুলতানে পাওয়া ট্রেন দুর্ঘটনার কারণ নিয়ে এখনও পর্যন্ত সরকারি বিবৃতি আসেনি। যদিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে পাক সরকারের তরফে।

আরও পড়ুন: ‘তুমি একটা জঙ্গি, এখানে কেন এসেছো?’ আমেরিকায় বেইজ্জত মহম্মদ ইউনূস

উল্লেখ্য, পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা এটাই প্রথম নয়। পশ্চিমের দেশের দুর্বল এবং জড়াজীর্ণ রেল ব্যবস্থার কারণে বারবার দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে যাত্রীদের। এর আগে 2019 ও 2022 সালে রহমান বাবা এক্সপ্রেস একইভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল। এছাড়াও 2023 সালে সিন্ধ প্রদেশে লাইনচ্যুত হয়ে গিয়েছিল হাজ়ারা এক্সপ্রেস। যে ঘটনায় মৃত্যু হয়েছিল 30 জন যাত্রীর। এসব ছাড়াও বিগত দিনগুলিতে পাকিস্তানের ছোটখাটো ট্রেন দুর্ঘটনা ঘটেই চলেছে।

Leave a Comment