=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হল?

সহেলি মিত্র, কলকাতা: আবারও মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল (Petrol Diesel Price)। আজ মঙ্গলবার সাতসকালে নতুন করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করল তেল কোম্পানিগুলি। সর্বশেষ তথ্য অনুযায়ী, দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ০.৮৭ টাকা বেড়ে ৯৮.৬৪ টাকা হয়েছে। অন্যদিকে, ডিজেলের দাম প্রতি লিটারে ০.৯১ টাকা বেড়ে ৯১.৫৮ টাকা হয়েছে। যদিও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পায়নি, ফলে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।

ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের

রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল এবং এইচপিসিএল আজ সকাল ৬টায় পেট্রোল, ডিজেল এবং এলপিজির নতুন দাম প্রকাশ করেছে। আজও যার ব্যতিক্রম ঘটেনি। তবে নতুন দাম দেখে চোখ কপালে উঠেছে সকলেরই। কলকাতায় আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০৯.৭০ টাকা এবং ডিজেলের দাম ৯৬.০৭ টাকা। চেন্নাইয়ে, ১৯ মে থেকে কার্যকর এই নিয়ম অনুযায়ী পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৪৯ টাকা এবং ডিজেলের দাম ৯৬.১১ টাকা।

কোন শহরে কত টাকায় মিলছে তেল?

দিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ৯৮.৬৪ টাকা। ডিজেল প্রতি লিটারে ৯১.৩৬ টাকায় বিক্রি হচ্ছে বলে খবর। মুম্বাইয়ে পেট্রোলের দাম ৯১ পয়সা বেড়ে লিটার প্রতি ১০৭.৫৯ টাকা হয়েছে, অন্যদিকে ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে এখন থেকে লিটার প্রতি ৯৪.০৮ টাকায় পাওয়া যাবে। উল্লেখ্য, মাত্র পাঁচ দিন আগে পেট্রোল ও ডিজেলের দাম ৩ টাকা করে বাড়ানো হয়েছিল সরকারের তরফে। যেখানে আগে তেল কোম্পানিগুলোর দৈনিক লোকসান প্রায় ১,০০০ কোটি টাকায় পৌঁছেছিল, এখন তা কমে প্রতিদিন প্রায় ৭৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। তা সত্ত্বেও, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের উচ্চমূল্য এবং টাকার দুর্বলতার কারণে কোম্পানিগুলোর ওপর চাপ রয়ে গেছে।

আরও পড়ুনঃ তাপপ্রবাহে অস্থির সবাই! ৫৭ দিন পর্যন্ত বাড়ছে গরমের ছুটি, কবে খুলবে স্কুল?

হিসাব অনুযায়ী, সরকারের আবগারি শুল্ক ছাড় এবং সর্বশেষ বৃদ্ধির ফলে পেট্রোলে ঘাটতি প্রতি লিটারে প্রায় ১০ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ১৩ টাকায় নেমে এসেছে। তা সত্ত্বেও, সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট ঘাটতি মে মাসের শেষ নাগাদ ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। এখন আগামী দিনে কী হয় সেটাই দেখার।

Leave a Comment