ফের হরমুজ বন্ধ করেছে ইরান, তা সত্ত্বেও ৮.৬ লক্ষ টন তেল নিয়ে ফিরছে ৩ ভারতীয় জাহাজ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শান্তি চুক্তির পরেও আমেরিকা প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। এমন অভিযোগ তুলেই পুনরায় হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ করে দিয়েছে ইরান। আর সেই সিদ্ধান্তের কয়েক ঘন্টা আগে বড় কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জানা যাচ্ছে, ইরান হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিতে পারে এমন খবর পাওয়া মাত্রই আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে এসেছে ভারতের তিনটি বিরাট জাহাজ

জানা যাচ্ছে, ওই তিন বাণিজ্যিক তরী দ্রুত গতিতে ভারতীয় বন্দরের দিকে এগিয়ে আসছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, জাহাজ তিনটিতে রয়েছে 8.6 লক্ষ টনেরও বেশি অপরিশোধিত তেল। ইতিমধ্যেই সেই খবর নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

মিটবে দেশের জ্বালানির ঘাটতি?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার আগে ভারতের পতাকা লাগানো যে তিনটি জাহাজ আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে এসেছিল সেগুলির নাম যথাক্রমে বৈভব, দেশ বিভোর এবং সানমার হেরাল্ড। সূত্রের খবর, ভারতের উদ্দেশ্যে আসা অপরিশোধিত তেল বহনকারী তিনটি জাহাজে অন্তত 94 জন ভারতীয় নাবিক রয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ইজরায়েল লেবাননে পরপর দুটি বোমা হামলার চালানোর পরই হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল তেহরান। ঠিক সেই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কিছু ঘন্টা আগেই ভারতীয় জাহাজগুলি নিরাপদে হরমুজ পেরিয়েছে। সামান্য দেরি হলে পারস্য উপসাগরে আটকে পড়তো জাহাজগুলি। সেগুলিতে হামলার ঘটনাও ঘটতে পারতো।

জানা যাচ্ছে, ভারতের পতাকা লাগানো তিন জাহাজের মধ্যে প্রথমটি অর্থাৎ বৈভবের পেটে রয়েছে অন্তত 2.86 লক্ষ টন অপরিশোধিত তেল। এই জাহাজটি আগামী 24 জুন গুজরাতের ভাদিনার বন্দরে পৌঁছবে। একইভাবে দেশ বিভোর নামক জাহাজটিতে রয়েছে 2.88 লক্ষ টন অপরিশোধিত তেল। এই জাতীয় 24 তারিখেই গুজরাতের সিক্কা বন্দরে নোঙর করবে। এছাড়াও তৃতীয় জাহাজ অর্থাৎ সানমার হেরাল্ড 2.85 লক্ষ টন তেল নিয়ে পহেলা জুলাই ওড়িশার পারাদ্বীপ বন্দরে আসবে।

অবশ্যই পড়ুন: সবাই পাবেন না বেকার ভাতার ৩০০০ টাকা, বাজেটে বিরাট সিদ্ধান্ত সরকারের

প্রসঙ্গত, তিনটি জাহাজ ভারতের উদ্দেশ্যে রওনা দিলেও এখনও পারস্য উপসাগরে অর্থাৎ হরমুজ প্রণালীর ওপারে আটকে পড়ে রয়েছে ভারতের 10টি গুরুত্বপূর্ণ জাহাজ। ইরান পুনরায় আন্তর্জাতিক জলসীমা বন্ধ করে দেওয়ায় এবার সেই জাহাজগুলিকে দেশে ফিরিয়ে নিয়ে আসা ভারত সরকারের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment