=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফ্রিতে গ্যাস সিলিন্ডার দিচ্ছে রাজ্য সরকার, কারা পাবেন জানুন

সৌভিক মুখার্জী, কলকাতা: এমনিতেই পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে গ্যাসের দাম ঊর্ধ্বগতি। যেখানে মাত্র ৭০০ থেকে ৮০০ টাকায় প্রতি সিলিন্ডার গ্যাস পাওয়া যেত, সেখানে এখন ১০০০ টাকার উপরে দাম। অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের রেট তো আগুন ছোঁয়া। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বিরাট ঘোষণা করল সরকার। উৎসবের মরশুমে দেওয়া হবে ফ্রিতে গ্যাস সিলিন্ডার (Gas Cylinder)। যেখানে বর্তমানে কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস বিতরণ করছে, সেখানে রাজ্য সরকারের মানবিক উদ্যোগ। কিন্তু কারা পাবেন, কীভাবে পাবেন ইত্যাদি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের

আসলে প্রতি বছর দিল্লি এবং উত্তরপ্রদেশ সরকার দীপাবলি উপলক্ষে সাধারণ মানুষের জন্য এই ফ্রিতে গ্যাস সিলিন্ডার বিতরণ করে থাকে। তবে এর জন্য কিছু শর্ত মানতে হয়। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, রাজ্যের রেশন কার্ডধারীরা শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি শুধুমাত্র এলপিজি সিলিন্ডার যাদের রয়েছে তার নন, বরং যাদের পিএনজি সংযোগ রয়েছে তাদেরকেও বছরে দুবার করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এদিকে ২০২২ সাল থেকেই উত্তর প্রদেশের যোগী সরকার এলপিজি সিলিন্ডার বিতরণ করে আসছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় উপভোক্তারা এই সুবিধা পান। এমনকি এই রাজ্যেও বছরে দু’বার অর্থাৎ হোলি এবং দীপাবলীর সময় একটি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়। তবে উজ্জ্বলা যোজনা প্রকল্পের অন্তর্ভুক্ত না থাকলে এই প্রকল্পের সুবিধা মেলে না।

আরও পড়ুন: “রাজনৈতিক পালাবদল না হলে করতে পারতেন?” অভিষেকের মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতির

উল্লেখ করে রাখি, কেন্দ্রীয় সরকার ২০১৬ সালে এই উজ্জ্বলা যোজনা প্রকল্প চালু করেছিল। বিশেষ করে দরিদ্র এবং অভাবী মহিলাদের কথা মাথায় রেখেই এই প্রকল্প। এর আওতায় বছরে সর্বোচ্চ নয়টি ভর্তুকি যুক্ত সিলিন্ডার দেওয়া হত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এখন তা বছরে চারটিতে নামিয়ে আনা হয়েছে। কারণ, পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে দিনের পর দিন গ্যাস এবং তেলের সংকট মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে ভারতসহ অন্যান্য দেশগুলিতে। তবে মধ্যবিত্তদের যে ভর্তুকি দেওয়া হয় তাতে যে অনেকটাই সাশ্রয় হয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু হ্যাঁ, এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে হলে অবশ্যই সেই পরিবারকে বিপিএল ক্যাটাগরি হতে হবে।

Leave a Comment