=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“ফ্রি চিকিৎসা পেয়ে আশা করি খুশি!” রোগী মৃত্যুর ৪২ দিন পর মেসেজ আয়ুষ্মান ভারতের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুলিশ কনস্টেবলের মৃত্যুর 42 দিন পর ফোনে এলো মেসেজ (Ayushman Bharat Message)। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (Ayushman Bharat Yojana) তরফে পাঠানো ওই মেসেজে বলা হয়েছে, “আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন বলে আমরা খুশি।” সেই মেসেজের স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন মৃত পুলিশকর্মীর স্ত্রী। তাঁর বক্তব্য, এমন ভুল কীভাবে হতে পারে? প্রশ্ন উঠছে আয়ুষ্মান ভারত যোজনার পোর্টালে তথ্য আপলোডের প্রক্রিয়া নিয়েও। জানা গিয়েছে, ওই পুলিশ কনস্টেবলের মৃত্যুর পর ইতিমধ্যেই ডেথ সার্টিফিকেটও পেয়ে গিয়েছে তাঁর পরিবার।

মৃত্যুর পরেও এমন মেসেজ কেন?

জানা গিয়েছে, মৃত কনস্টেবল দেবনারায়ণ রাম ছত্তিশগড়ের বাসিন্দা। গত জুন মাসের 26 তারিখ সে রাজ্যের সুরগুজার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই পুলিশ কর্মীকে। সেখানে চিকিৎসা চলাকালীন 30 জুন মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর নিয়ম মেনে যাবতীয় পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে। এমনকি ডেথ সার্টিফিকেটও পেয়ে গিয়েছে পরিবার। এদিকে মৃত্যুর 42 দিন পর হঠাৎ হোয়াটসঅ্যাপে আয়ুষ্মান সারথি থেকে এলো মেসেজ।

ফোনে আসা সেই মেসেজের স্ক্রিনশট নিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মৃতের স্ত্রী। সীমা কুজুরের তরফে পোস্ট করা ওই স্ক্রিনশটে লেখা রয়েছে, “প্রিয় দেবনারায়ণ রাম, আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন বলে আমরা খুশি। আশা করছি, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বিনামূল্যে চিকিৎসা পেয়ে আপনিও খুশি।” সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট দেখার পরই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন নেটিজেনরা।

অবশ্যই পড়ুন: খাওয়া বন্ধ! আর বাজারে মিলবে না প্লাস্টিকের পান মশলার প্যাকেট, জানাল FSSAI

ওই পোস্ট দেখার পর কেউ কেউ লিখছেন, “কীভাবে একটা সরকারি প্রকল্পে এত বড় ভুল হতে পারে?” কারও প্রশ্ন আয়ুষ্মান ভারতের পোর্টালে তথ্য আপলোডের প্রক্রিয়া নিয়ে। অনেকেই আবার বলছেন, “কিছু অসাধু হাসপাতাল রোগীর মৃত্যুর পরেও অবৈধভাবে আয়ুষ্মান ভারত থেকে টাকা তুলছে! এসব বন্ধ হওয়া উচিত।” সবমিলিয়ে, মৃত পুলিশ কনস্টেবলের ফোনে আসা মেসেজ ঘিরে কাঠগড়ায় সরকারি প্রকল্পটি!

Leave a Comment