=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বদলে যাবে অধিনায়ক থেকে হেড কোচ! এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ায় এন্ট্রি হবে বৈভব সূর্যবংশীর?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট খবর! চলতি বছর অর্থাৎ 2026 এ জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে অংশ নিতে চলেছে ভারত (India)। তবে অবাক করা বিষয়, সেই টুর্নামেন্টের জন্য ভারতীয় দলের সম্ভাব্য তালিকায় নাম নেই সূর্যকুমার যাদবের। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে, তিনি এই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকবেন না। তবে স্বস্তির বিষয়, টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেয়ারদের তালিকায় জায়গা হয়েছে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। সেই তথ্য জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক হেমানত রাস্তগি। বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া গেমসের জন্য 30 জন সম্ভাব্য প্লেয়ারদের তালিকা থেকে 15 জনকে বেছে নিয়ে স্কোয়াড গড়বে।

ভারতের এশিয়ান গেমসের সম্ভাব্য প্লেয়ারদের তালিকায় কারা?

কয়েকটি সূত্র মারফত খবর, ভারতের টি-টোয়েন্টি পুরুষ দল এশিয়া গেমসের চ্যাম্পিয়ন। রুতুরাজ গায়েকোয়াড় এর নেতৃত্বে এর আগে চিনে শেষ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতে এসেছিল ভারত। মনে করা হচ্ছে, সেই স্বর্ণপদক জয়ী দলের 9 জন সদস্যকে এশিয়ান গেমসের 30 জনের সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে। এশিয়ান গেমসের সম্ভাব্য তালিকায় রয়েছেন, ইশান কিষাণ, রুতুরাজ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, অনুকূল রায়, অক্ষর প্যাটেল, বৈভব সূর্যবংশী, রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষ দুবে, ধ্রুব জুরেল, তিলক বর্মা, রবি বিষ্ণোই, শাহবাজ আহমে, কুলদীপ যাদব সহ শিবম দুবেরা।

সূর্যকুমার না থাকালে অধিনায়ক হবেন কে?

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, সূর্যকুমার যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ডের 30 জনের সম্ভাব্য তালিকায় নেই, সেক্ষেত্রে 2026 এশিয়ান গেমসে তাঁকে বোধহয় নেতৃত্ব দিয়ে দেখা যাবে না। সেক্ষেত্রে অধিনায়কত্ব যেতে পারে শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন অথবা রতুরাজের কাঁধে। তবে শেষ পর্যন্ত কে অধিনায়ক হবেন তা নিশ্চিত করবে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নির্বাচন কমিটি। শোনা যাচ্ছে, অধিনায়কের পাশাপাশি এশিয়ান গেমসে বদলে যাবে টিম ইন্ডিয়ার কোচও। গৌতম গম্ভীরের জায়গায় দেখা যেতে পারে ভিভিএস লক্ষ্মণওকে।

অবশ্যই পড়ুন: বাংলায় ৩৫,০০০ কোটি বিনিয়োগ করবে রশ্মি গ্রুপ, হবে ৫০ হাজারের কর্মসংস্থান

প্রসঙ্গত, এবছরের এশিয়ান গেমসে ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপর আগামী জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টি-টোয়েন্টি শেষ করে 23 জুলাই থেকে জিম্বাবুয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং সবশেষে শ্রীলঙ্কায় দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে ভারতের। অনেকেই আশা রাখ, নিজের ব্যাটিং দক্ষতা দেখিয়ে ইন্ডিয়ার এই সফরে জায়গা পাবেন বৈভব সূর্যবংশী।

Leave a Comment