=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বন্দুক-পোজ বিতর্কের পর সাসপেন্ড, এবার নবান্নে দায়িত্ব পেলেন কালীঘাটের ওসি গৌতম দাস

প্রীতি পোদ্দার, কলকাতা: বিতর্কিত ছবির জেরে, সাসপেন্ড করা হয়েছিল কালীঘাট থানার ওসি গৌতম দাসকে (Suspended OC Gautam Das)। এবার তাঁকেই দায়িত্ব দেওয়া হল মুখ্যমন্ত্রীর অফিস সামলানোর। জানা গিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নবান্নে (Nabanna) সেই নির্দিষ্ট দায়িত্ব সামলাবেন তিনি।

বিতর্কিত পোস্ট সমাজমাধ্যমে

সম্প্রতি কালীঘাট থানার OC পদে থাকাকালীন ইনস্পেক্টর গৌতম দাস সমাজমাধ্যমে এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁর একটি ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছিল নিজের চেয়ারে ইউনিফর্ম পরে, হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে পোজ দিচ্ছেন গৌতম দাস। ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়, এরপর এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

বন্দুক-কাণ্ডের জেরেই সাসপেন্ড

জয়প্রকাশ মজুমদারের দাবি অনুযায়ী, কালীঘাট থানার বর্তমান ওসি গৌতম দাস নিজেই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্টেটাসে ওই বিতর্কিত ছবিটি পোস্ট করেছিলেন। শেষে সমালোচনা যখন তীব্র আকার ধারণ করে তখন ২ মে, কালীঘাট থানার ওসি পদ থেকে গৌতম বাবুকে সাসপেন্ড করে দিয়েছিল লালবাজার। গৌতমকে কেন সরানো হল বা সাসপেন্ড করা হল, আনুষ্ঠানিক ভাবে তা জানানো হয়নি। তবে লালবাজার সূত্রে দাবি, বন্দুক-কাণ্ডের জেরেই এই পদক্ষেপ।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ সাড়ে ৫ লক্ষ মহিলা! তালিকার কারা?

জানা গিয়েছে, কালীঘাট থানার ওসি পদ থেকে গৌতম দাসকে সরানোর পর ওই জায়গায় কালীঘাটের ওসি করা হয়েছিল উল্টোডাঙা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল। পরে ভাঙড়ের পোলেরহাট থানা থেকে কালীঘাটে ওসি হিসেবে আনা হয়েছে বলাই বাগকে। এমতাবস্থায় কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত ইনস্পেক্টর গৌতম দাসকে বদলি করে নবান্নে মুখ্যমন্ত্রীর অফিস সামলানোর নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Comment