=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বর্ষায় কেঁচো, কেন্নোর উপদ্রব থেকে রেহাই পেতে মেনে চলুন এই টিপস

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষাকাল পড়তে না পড়তেই কেঁচো (Earthworm) কেন্নোর উপদ্রব যেন বেড়েই চলেছে। ভিজে এবং স্যাঁতসেঁতে আবহাওয়ায় এদের উৎপাত একটু বেশিই বাড়ে। আর তাতেই বিড়ম্বনায় পড়তে হয় বাড়ির সদস্যদের। দেওয়ালে কিংবা জানলার ফাঁকে কেন্নো গুটি পাকিয়ে বসে থাকতে দেখলেই শিউরে ওঠে গা। রীতিমত একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। অনেক চেষ্টা করেও কেঁচোর হাত থেকে রক্ষা (Get Rid Of Earthworms) পাওয়া যায় না। তবে আর চিন্তার কোনও কারণ নেই৷ কয়েকটা সহজ ঘরোয়া টিপসেই দূর হবে এই সমস্যা। চলুন জেনে নেওয়া যাক।

সাদা ভিনিগার

কেঁচো এবং কেন্নোর থেকে দ্রুত মুক্তি পেতে সাদা ভিনিগার হল অন্যতম কার্যকরী উপাদান। এই তরল এদের কাছে বিষের সমান। তাই এর জন্য দুই লিটার জলে প্রায় দুই কাপ সাদা ভিনিগার মিশিয়ে এই মিশ্রণটি বাথরুম, বেসিন এবং বাড়ির সমস্ত ড্রেনের চারপাশে ঢেলে দিতে হবে। সপ্তাহে দু’বার এটি ব্যবহার করলে ঘরে কেঁচো আসা একেবারেই বন্ধ হয়ে যাবে।

বেকিং সোডা

কেঁচোর সমস্যা থেকে মুক্তি পেতে বেকিং সোডাও ব্যবহার করা যায়। এর জন্য দুই থেকে তিন চামচ বেকিং সোডা বাথরুম, বেসিন এবং বাড়ির সমস্ত ড্রেনে ছড়িয়ে দিতে হবে। এতে চারপাশের জায়গাটিও পরিষ্কার থাকবে এবং তাদের লার্ভাও সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন: সাদা নাকি সর্ষের তেল? সুস্থ শরীরের জন্য কোনটা বেস্ট জানুন

ফাঁকফোকর মেরামত করুন

ঘরের দেওয়াল বা মেঝে দিয়েই মূলত কেঁচো এবং কেন্নো ঢোকে, তাই দেওয়াল বা মেঝের গর্ত ফাঁকা থাকলে শীঘ্রই ভরাট করুন। এছাড়াও বাথরুমের পরিপার্শ্ব, জলের পাইপ পরিচ্ছন্ন রাখুন। এই ধরনের স্থান এই ধরনের পোকামাকড়কে আকৃষ্ট করে। পরিষ্কার থাকলে তাহলেই দেখবেন কেঁচোর দেখা পাওয়া যাবে না।

ভিজে ভাব কমাতে হবে

কেঁচো বা কেন্নো সাধারণত ভিজে জায়গাতেই বেশি দেখা যায়। তাই এই সময় বাইরে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলেও ঘরদোর যাতে আর্দ্র ও স্যাঁতসেঁতে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। দিনের বেলায় জানলা দরজা খুলে দিন যাতে ঘরে ভাল করে রোদ আসতে পারে এবং ঠিক মতো বাতাস চলাচল করতে পারে।

Leave a Comment