=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বর্ষায় ডেঙ্গি-ম্যালেরিয়া থেকে বাঁচতে আজই লাগান এই ৪ টি গাছ

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষাকাল (Monsoon) আসতে না আসতেই মশার (Mosquito) উপদ্রব যেন দ্বিগুণ হারে বেড়ে যায়। আসলে দিন রাত একটানা বৃষ্টিতে চারিদিকে জল জমে যাওয়ায় সেখান থেকেই জন্ম নেয় ডেঙ্গি-ম্যালেরিয়ার জীবাণুবাহিত মশা। প্রতি বছর ডেঙ্গু ম্যালেরিয়া রোগে আক্রান্তের সংখ্যা রেকর্ড হারে বেড়েই চলেছে, আর তার সঙ্গে বাড়ছে এই রোগে মৃতের সংখ্যা। তাই এই সময় সতর্ক (Health Tips) থাকতে হয়। কিন্তু জানেন কি বর্ষায় মশার দাপট আটকাতে সাহায্য করে বিশেষ কয়েকটি গাছ (Tree)। তাহলে চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

পুদিনা গাছ

পুদিনা পাতা আমরা বিভিন্ন খাবার তৈরি করতে ব্যবহার করে থাকি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পুদিনা পাতাই মশাদের হাত থেকে রক্ষা করতে ব্যাপক সাহায্য করে। বর্ষাইয় হু হু করে বেড়ে যায় পুদিনা গাছ। শিকড় যুক্ত একটা ডাল বসালেই কয়েক সপ্তাহে তারা বংশবিস্তার করে ফেলে। আর এই পুদিনা পাতার গন্ধই সহ্য করতে পারে না মশারা। তাই ধারে কাছে ঘেঁষতে পারে না।

রোজমেরি

চুলের বৃদ্ধিতে রোজমেরির উপকারিতা অনেক। আর এই গাছও মশা তাড়াতে ব্যাপক কার্যকরী। যদিও এই গাছ বর্ষায় বাঁচিয়ে রাখা কঠিন। কিন্তু যদি বাড়ির চারপাশের পরিবেশ যদি সামান্য রোদ এবং কম তাপমাত্রা থাকে তাহলে এই গাছ বেঁচে যায়। জানা গিয়েছে, এই গাছের গন্ধ মশাদের একদম সহ্য হয়না। সেক্ষেত্রে বাড়িতে আর মশা ঢুকতে পারবে না।

তুলসী গাছ

বিশেষজ্ঞদের মতে, মশা তাড়ানোর জন্য তুলসী গাছ দারুণ কার্যকরী। তুলসী গাছ ঘরে রেখে দিলে মশার উপদ্রব কমে। কারণ তুলসী গাছের গন্ধ মশা একদম সহ্য করতে পারে না। এছাড়াও ল্যাভেন্ডার গাছের গন্ধও মশা একদম সহ্য করতে পারে না। তাই ঘরে এই গাছ রাখলে মশা দূর হবে।

আরও পড়ুন: চা নাকি কফি? স্বাস্থ্যের জন্য কোনটি সঠিক, জানুন বিস্তারিত

লেমনগ্রাস

মশা তাড়ানোর জন্য লেমনগ্রাসও বেশ উপকারী। এই গাছও বর্ষার জলে দারুণ বেড়ে যায়। স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ পুষ্টিকর। অনেকেই চা খাওয়ার সময়ে এর পাতা মিশিয়ে খান। ঠিক তেমনই এই গাছ মশা এবং জ্বর-সর্দির হাত থেকে বাঁচায়।

তবে গাছ লাগানো ছাড়াও ঘরের আশপাশে জল জমতে দেবেন না একদমই এই সময়। কারণ নোংরা জমা জলই হল মশাদের আঁতুড়ঘর। এছাড়াও বাড়ির চারপাশে আবর্জনা জমতে দেবেন না। নিয়মিত ঘর পরিষ্কার রাখুন। তা হলে মশার হাত থেকে বাঁচবেন। এবং অবশ্যই ঘরে মশার উপদ্রব থেকে বাঁচতে ঘুমোনোর সময় মশারি টাঙিয়ে শোবেন।

Leave a Comment