=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বল হাতে শুরু অনুশীলন, টিম ইন্ডিয়ায় জায়গা পেতে অলরাউন্ডার হয়ে উঠতে মরিয়া বৈভব!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইশান কিষাণ চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সুযোগ হয়েছিল বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। সেই আসলে কিছু করতে না পারলেও তৃতীয় ম্যাচে 45 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তবে চতুর্থ ম্যাচ ইশান দলে ফিরতেই বাদ পড়েন 15 বছরের কিশোর। এমতাবস্থায় শোনা যাচ্ছে, ভারতীয় দলে নিজের জায়গা পুরোপুরি পাকা করতে ব্যাটের পাশাপাশি বল হাতেও অনুশীলন করছেন সূর্যবংশী। টিম ইন্ডিয়ার স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে জানিয়েছেন, এই মুহূর্তে বোলিংয়ে বিশেষ নজর দিয়েছেন বৈভব। টিম ইন্ডিয়ায় জায়গা পাকা করতে কঠোর পরিশ্রম করছেন তিনি।

টিম ইন্ডিয়ায় জায়গা পাকা করতে অলরাউন্ডার হতে চান বৈভব?

একাদশ থেকে বাদ পড়ার পর টিম ইন্ডিয়ায় ফিরতে মরিয়া বৈভব সূর্যবংশী। সেজন্য ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বিশেষ নজর দিয়েছেন বিহারের কিশোর। এ প্রসঙ্গে টিম ইন্ডিয়ার স্পিন বোলিং কোচ বাহুতুলে একেবারে খোলাখুলি জানালেন, ভারতীয় দলে ফিরতে কঠোর পরিশ্রম করছেন বৈভব। নিজেকে পুরোপুরি তৈরি করার চেষ্টা করছেন তিনি। বল হাতে কঠিন অনুশীলন করে চলেছেন প্রতিনিয়ত। তবে এসবের পরেও বৈভব আদৌ টিম ইন্ডিয়ায় জায়গা পাকা করতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার কোচ।

বাহুতুলের কথায়, “বৈভব বোলিং নিয়ে খুবই সিরিয়াস। নিয়মিত অনুশীলন করে যাচ্ছে ও। আমার মনে হয়, এখনও ওর কিছুটা সময় লাগবে। আমরা যতটা সম্ভব বৈভবের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছি। কিন্তু ভারতীয় দলে এখন একাধিক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, শেষ পর্যন্ত তাঁরাই সুযোগ পাবেন। কিন্তু যদি বোলিংয়ের প্রসঙ্গ আসে সে ক্ষেত্রে বৈভবের এতে প্রচন্ড আগ্রহ রয়েছে! সে চুপচাপ অনুশীলন করে যাচ্ছে। আমি মনে করি টি-টোয়েন্টিতে দু এক ওভার বল যদি ও করতে পারে তবে সেটা দলের জন্য ভাল হবে। টিম ইন্ডিয়ায় জায়গা পাঁকা করতে পারবে ও!”

আরও পড়ুন: ভারতকে হারিয়ে হাতির পাঁচ পা দেখল পাকিস্তান! টুইট করে ট্রোলড প্রধানমন্ত্রী শেহবাজ নিজেই

উল্লেখ্য, আগের তিন ম্যাচের তিনটিতে জিতলেও গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে হেরেছে ভারত। শুক্রবার, প্রথমে ব্যাট করতে নেমে 259 রান তুলেছিল কিউই ব্রিগেড। পরবর্তীতে ব্যাট করতে মাঠে নেমে 172 রানেই অলআউট হয়ে যায় ভারত। এদিন বৈভবকে সরিয়ে ইশানকে একাদশে জায়গা দেওয়া হলেও, একটি রানও তুলতে পারেননি তিনি।

Leave a Comment