=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দীপাবলির পার্টিতে ইন্ডি জোটের নেতাদের আমন্ত্রণ জানালেন CJP-র নেতা সৌরভ দাস

আনিষা চৌধুরী, কলকাতা: দীপাবলির (Diwali) পার্টিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে! INDIA (Indian National Developmental Inclusive Alliance) জোটের একাধিক বিরোধী নেতাকে আমন্ত্রণ জানালেন ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party)-র সহ-আহ্বায়ক তথা মুখপাত্র সৌরভ দাস (Sourav Das)। শনিবার, ৩১ অক্টোবর দিল্লিতে (Delhi) নিজের বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন এবং সিপিআই(এম)-এর রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং-সহ দলের আরও কয়েকজন নেতাকে।

কেন গুরুত্বপূর্ণ এই দীপাবলির পার্টি?

CJP নেতৃত্ব এবং বিরোধী শিবিরের একাংশের মধ্যে এটিই প্রথম এবং গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হিসেবে দাবি করা হচ্ছে। অনুষ্ঠানে CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কারও উপস্থিত থাকার কথা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৭৫ জন অতিথিকে নিয়ে একটি বিশেষ তালিকা তৈরি করা হয়েছে। পার্টির থিম রাখা হয়েছে ‘ফ্লোরাল’। সূত্রের দাবি, কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী শিবিরের একাধিক সাংসদ ও নেতাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার কারণে রাজনৈতিক দিক থেকে এই সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ। CJP-র কর্মীদের গ্রেফতারির ঘটনায় সরব হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শান্তিপূর্ণ প্রতিবাদ এবং জাতীয় পতাকা হাতে আন্দোলন করা অপরাধ নয় বলে মন্তব্য করেছিলেন তিনি। রাহুলের এই অবস্থানের জন্য প্রকাশ্যে তাঁকে ধন্যবাদ জানান CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর পর থেকেই কংগ্রেস নেতৃত্বাধীন INDIA জোটের সঙ্গে CJP-র সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এরই মধ্যে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের প্রস্তাবিত সমাবেশকে সমর্থন জানিয়েছে CJP। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা নিয়েও সরব বিরোধীরা। CJP-র বক্তব্য, গণতন্ত্রে সরকার বেছে নেওয়ার অধিকার নাগরিকদের, সরকার ভোটার বেছে নিতে পারে না। এই অবস্থান থেকেই সমাবেশে সমর্থনের কথা জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন: “সাহস থাকলে আবার নির্বাচনে দাঁড়ান” মমতাকে ফের ভোটে লড়ার চ্যালেঞ্জ শুভেন্দুর

সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্যে সৌরভ দাসের এই দীপাবলির পার্টি আনন্দ উৎসবের বাইরেও আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে। একদিকে INDIA জোটের কর্মসূচিতে CJP-র সমর্থন, অন্যদিকে বিরোধী দলের একাধিক নেতাকে একই অনুষ্ঠানে আমন্ত্রণ, দুইয়ের মধ্যে রাজনৈতিক যোগাযোগের নতুন সম্ভাবনা দেখছেন অনেকে। এই সাক্ষাতের পর বিরোধী শিবিরের সঙ্গে CJP-র সম্পর্ক কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

Leave a Comment