=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাঁচতে হাইকোর্টে বড় আবেদন সুমিতের! পালটা যা বলল আদালত …

সৌভিক মুখার্জী, কলকাতা: আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। গ্রেফতারি এড়াতে এবার রক্ষাকবচের আবেদন চেয়ে জরুরি শুনানির আর্জি জানিয়েছেন তিনি। তবে সেখানেই খেতে হল ঘাড়ধাক্কা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এদিন তাঁর মামলা খারিজ করে স্পষ্ট জানিয়ে দিল, সুমিত রায়ের রক্ষাকবচ সংক্রান্ত মামলার আবেদন আপাতত গ্রহণ করা সম্ভব নয়। ফলে গ্রেফতারির আশঙ্কা আপাতত কাটল না অভিষেকের পিএ-র।

ফের হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়

ভোটে ভরাডুবির পরেই অভিষেক ব্যানার্জীর পাশাপাশি তাঁর আপ্ত সহায়ক অর্থাৎ সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। শালবনিতে জমি দুর্নীতি মামলা থেকে শুরু করে ত্রাণ দুর্নীতি কিংবা চাকরি দুর্নীতি, রয়েছে একাধিক অভিযোগ। সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফ থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ মেলায় জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে সিআইডি দফতরে পরপর দু’দিন হাজিরা দিয়েছেন তিনি। এমনকি প্রায় দীর্ঘ ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পাশাপাশি চাকরির দুর্নীতি মামলায় রবিবার তৃতীয়বার হাজিরা দিয়েছিলেন সুমিত।

আপাতত দুটি মামলায় রক্ষাকবচ পেয়েছেন তিনি। কিন্তু বাকি যে সমস্ত মামলা দায়ের হয়েছে, সেখানে গ্রেফতারির আশঙ্কা এখনই উড়িয়ে দিতে পারছেন না অভিষেকের আপ্ত সহায়ক। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে। সেই মামলাগুলিতে গ্রেফতারি এড়াতেই এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়। এমনকি আজ জরুরী শুনানির ভিত্তিতে আবেদন জানিয়েছিলেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি হওয়ার কথা ছিল এই মামলার।

আরও পড়ুন: ডলারের বিপরীতে ফের মান বদল ভারতীয় রুপির, দেখুন রেট

তবে আজ বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত শুনানির জন্য এই সমস্ত মামলাগুলি তালিকার শীর্ষে আনা সম্ভব নয়। পাল্টা সুমিতের আইনজীবীর বক্তব্য, “যদি এর মধ্যে সুমিত রায়কে গ্রেফতার করা হয় তাহলে ফের আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করব।” উল্লেখ্য তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআর খারিজের আবেদন জানিয়ে সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা করেন সুমিত রায়। তবে দুটি মামলায় আপাতত অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেও বাকি ম্যামলাগুলি নিয়ে চিন্তায় অভিষেকের পিএ। এমনকি তাঁর আইনজীবীর দাবি, “শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক বলেই তাঁর বিরুদ্ধে এত মামলা দায়ের হচ্ছে।”

Leave a Comment