=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাঁচায় তেল আবিবকে! মধ্যপ্রাচ্যের যুদ্ধে আত্মপ্রকাশ ভারতের বারাক-৮ এয়ার ডিফেন্স সিস্টেমের

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে বাজছে যুদ্ধের দামামা! সেই সূত্র ধরে ইরান-ইসরায়েল সংঘাতে নয়া মাত্রা যোগ করল ভারতীয় প্রযুক্তিতে তৈরি Barak-8 এয়ার ডিফেন্স সিস্টেম। হ্যাঁ, একেবারে বিশ্ব মঞ্চে খেল দেখাচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রযুক্তি! ইতিহাসে এই প্রথমবার ভারত-ইসরায়েলের যৌথভাবে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েল ইরানের ড্রোনকে মাঝ আকাশে গুলি করে নামিয়ে নিয়ে এসেছে। ফলে আন্তর্জাতিক মঞ্চে সামরিক শক্তি খাতে আরও একবার নিজেদের জায়গা আরও পাকাপোক্ত করল দিল্লি।

ভারত-ইসরায়েলের যৌথ কৌশল Barak-8

বলে দিই, Barak-8 হল একটি এয়ার ডিফেন্স সিস্টেম, যা কিনা ভারতের DRDO এবং ইসরায়েলের Israel Aerospace Industries সংস্থা যৌথভাবে মিলে তৈরি করেছে। আর এটি ড্রোন, ক্রুজ মিসাইল, যুদ্ধবিমান, এমনকি ব্যালিস্টিক হামলাকেও মাঝ আকাশে গুঁড়িয়ে দিতে পারে।

ইসরায়েলের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, আজ সকালে আমাদের এয়ার ডিফেন্স নেটওয়ার্কের অংশ Barak-8 একটি UAV-কে সফলভাবে ধ্বংস করে দিয়েছে, যেটি ইসরায়েলের আকাশ সীমা অতিক্রম করেছিল।

বিশেষ কী আছে এই Barak-8-এ?

খোঁজ নিয়ে জানা গেল, Barak-8 এয়ার ডিফেন্স সিস্টেম 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের মধ্যে হামলা করতে পারে। পাশাপাশি এর গতি শব্দের থেকেও দ্বিগুণ। এমনকি 60 কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে পারে এই Barak-8। জানা গেল, ভার্টিক্যাল লঞ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই সিস্টেমে, যা 360 ডিগ্রী কভার করতে পারে। 

এমনকি Barak-8 একসাথে একাধিক লক্ষ্যবস্তু মোকাবেলা করতে পারে। বলে রাখি, ভারতের নৌ সেনা, বায়ুসেনা এবং স্থল সেনাবাহিনীকে ইতিমধ্যেই এই সিস্টেম দেওয়া হয়েছে। এমনকি সম্প্রতি অপারেশন সিঁদুরেও পাকিস্তানি মিসাইলকে ধ্বংস করতে বিরাট ভূমিকা রেখেছে Barak-8।

আরও পড়ুনঃ ‘DA না দিলে কপালে অশেষ দুঃখ আছে’, রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি

মেক ইন ইন্ডিয়া’র মুকুটে নয়া পলক

বলে রাখি, Barak-8 প্রযুক্তির সবথেকে বড় বৈশিষ্ট্য – এটি সম্পূর্ণভাবে মেক ইন ইন্ডিয়া প্রযুক্তির মাধ্যমেই তৈরি। এমনকি এই সিস্টেম নির্মাণের সাথে জড়িত ছিল ভারতের একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা। তালিকায় রয়েছে BDL, BEL, L&T এবং TATA Group। জানা গেল, 2011 সালের 9 সেপ্টেম্বর ভারতের বায়ু সেনাকে প্রথম এই এয়ার ডিফেন্স সিস্টেম হস্তান্তর করেছিল তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

ইসরায়েলের মতো এত বড় প্রযুক্তি নির্ভর দেশও যখন যুদ্ধক্ষেত্রে ভারতের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, তা নিঃসন্দেহে ভারতের প্রযুক্তিগত সাফল্যে বিরাট বড় মাইল ফলক। এমনকি বিশ্ব রাজনীতিতে ভারতের সামরিক অবস্থানও যে আরও মজবুত হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment