=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে কঠিন বিপদে ফেলার ছক তুরস্কের! চাপ বাড়বে দিল্লির?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়িয়েছে তুরস্ক (Turkey)। এবার সেই তুর্কি বাংলাদেশকে কাছে টানতে মরিয়া। ভারতের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশটিকে মক্কা চুক্তিতে (Mecca Deal) অন্তর্ভুক্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রিচেপ এরদোয়ানের দেশ। আসলে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তানের মধ্যে যে মক্কা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটাকে একটা বৃহৎ ইসলামিক ন্যাটো (Islamic Nato) হিসেবেই দেখছেন কূটনৈতিক মহলের একটা বড় অংশ। আর সেই জোটে বাংলাদেশ যুক্ত হয়ে গেলে তা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের সে কথা বলার অপেক্ষা রাখে না।

ভারতকে ঘিরে ফেলার ছক কষছে তুরস্ক

ইসলামিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার যে চেষ্টা চালাচ্ছে তুরস্ক, তা নিয়ে কথা বলতে গিয়ে সেন্টার ফর জিওপলিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ফেলো ডক্টর ইন্দ্রানী তালুকদার লিখেছেন, “ভারতের সাথে তুরস্কের সম্পর্কের দ্রুত অবনতি হচ্ছে। 2020 সাল থেকে বিশেষ করে অপারেশন সিঁদুরের পর তুরস্কের দীর্ঘদিনের শত্রু গ্রীস এবং সাইপ্রাসের সাথে ভারতের বন্ধুত্ব ক্রমশ গভীর হয়েছে। আর এই সম্পর্ককে কাজে লাগিয়েই পূর্ব ভূমধ্যসাগরে নয়া দিল্লী নিজেদের তৎপরতা বাড়িয়েছে। ঠিক সে কারণেই তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান এবং বাংলাদেশের জোট অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে।”

বলে রাখা প্রয়োজন, ইন্দ্রানী তালুকদারের এমন দাবি পুরোপুরি সঠিক নয়। ভারত যে বিগত দিনগুলিতে সাইপ্রাস এবং গ্রিসের সাথে সম্পর্ক বাড়িয়েছে সে কথা বলতেই হবে। তবে সেটাও অপারেশন সিঁদুরে পাকিস্তানকে তুরস্ক সাহায্য করার পর পরই। অর্থাৎ ভারত আগে থেকে কোনও অতিরিক্ত পদক্ষেপ নিতে যায়নি। এখন প্রশ্ন, তুরস্ক কি বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে চাইছে? সহজ ভাষায় বলতে গেলে, তুরস্ক যদি পাকিস্তান এবং সৌদি আরবের সাথে স্বাক্ষরিত মক্কা চুক্তিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে নেয় তবে তা ভারতের জন্য বেশ সমস্যার হবে।

 

আরও পড়ুন: তৃণমূলের দুই শিবিরকেই সভার অনুমতি হাইকোর্টের, বেঁধে দেওয়া হল শর্তও

বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, তুরস্কের চেষ্টায় শেষ পর্যন্ত বাংলাদেশ যদি ইসলামিক ন্যাটো বা জোটের যুক্ত হয়ে যায় তাতে ভারতের সমস্যা বাড়বে একথা বলার অপেক্ষা রাখে না। তবে ভারতকে ঘিরে ফেলার কাজটা তুরস্কের জন্য মোটেই সহজ হবে না। ভারতের বিরুদ্ধে ছক কষতে গেলে নিজেও সমস্যায় পড়বে তুর্কি। এক্ষেত্রে আবার অনেকে এও মনে করছেন, চার দেশের ইসলামীয় জোট যদি শেষ পর্যন্ত গড়ে ওঠে তবে ভারতকে খানিকটা হলেও সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

Leave a Comment