=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২৫-র বেশি গতি হলেই করাতে হবে রেজিস্ট্রেশন, ইলেকট্রিক স্কুটি থাকলে জানুন নতুন নিয়ম!

অনন্যা সরকার, মালদহ: ব্যাটারি-চালিত ই-স্কুটারের (E-Scooter) ক্ষেত্রে চালকরা যাতে নির্দিষ্ট আইন ও পরিবহন বিধি মেনে চলেন, তার ওপর বিশেষ নজরদারি শুরু করেছে রাজ্যের পুলিশ প্রশাসন। যেসমস্ত ইলেকট্রিক স্কুটারের গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি, সেগুলোর ক্ষেত্রে আরটিও (RTO) রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম সম্পর্কে চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এবার সম্প্রতি মালদহ শহরের রথবাড়ি মোড়ে জেলা ট্রাফিক পুলিশ ও আরটিও কার্যালয় যৌথভাবে একটি অভিযান পরিচালনা করেছে।

ই-স্কুটারের নিবন্ধনে জোর দিচ্ছে প্রশাসন

মালদহের রিজনাল ট্রান্সপোর্ট বিভাগ বা আরটিও এবং জেলা ট্রাফিক পুলিশের অফিসাররা একত্রিত হয়ে ইংরেজবাজার থানার অন্তর্গত রথবাড়ি মোড়ে একটি বিশেষ অভিযানের আয়োজন করেছিলেন, যেখানে তাঁরা নিয়মকানুন মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখার জন্য বৈদ্যুতিক স্কুটারগুলি থামিয়ে সেগুলির সর্বোচ্চ গতিবেগ ও গাড়ির নথিপত্র পরীক্ষা করেন। এছাড়া আধিকারিকরা অন্যান্য প্রয়োজনীয় নিয়ম এবং নির্দেশিকাগুলি মেনে চলা হচ্ছে কিনা, তাও দেখেন।

আরও পড়ুনঃ এই ৬টি উপায় মানলেই দ্বিগুণ বাড়বে বাইকের মাইলেজ!

জানিয়ে রাখি, ১৯৮৯-এর CMVR Rule 2(u) অনুযায়ী যেকোনো ব্যাটারি-চালিত যানবাহনের গতিবেগ যদি ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হয়, তাহলে সেটিকে মোটরযানের শ্রেণিভুক্ত করা হবে এবং নিয়ম অনুযায়ী আরটিও-তে এর রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। একই সাথে, মোটর ভেহিকলস আইনের অধীনে এগুলির বিমার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় নিয়মাবলীগুলিও মেনে চলতে হবে। এছাড়াও, এই অভিযানের সময় ইলেকট্রিক ভেহিকেল ও সড়ক নিরাপত্তা বিষয়ক আইনকানুন সম্পর্কেও চালকদের সচেতন করা হয়েছে। 

আরও পড়ুন: ১৭০০ বছরের পুরনো এই মন্দিরে মানত করলেই চাকরি হয় যুবক-যুবতীদের! রইল ঠিকানা

ট্রাফিক আধিকারিকেরা ই-স্কুটি চালকদের নিজেদের নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহারের পরামর্শ দিয়েছেন। মূলত নিয়ম মানা ইলেকট্রিক স্কুটারগুলির চলাচল নিয়ন্ত্রণ করতেই এই অভিযান বলে জানিয়েছে প্রশাসন। আগামীদিনেও মালদহের বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশ ও আরটিও কর্মকর্তারা একসাথে নজরদারি চালাবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে চালকদের সচেতন করা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা।

Leave a Comment