=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলায় কবে ঢুকবে শীত? বিরাট আপডেট হাওয়া অফিসের

প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, এরপরেই রাজ্য জুড়ে সকলেই মেতে উঠতে চলেছে মা দুর্গার আরাধনায়। এদিকে বর্ষার বিদায়ঘণ্টা বাজতেই চড়া রোদের (Weather Update) মুখ দেখছে রাজ্যবাসী। যদিও কোথাও কোথাও এখনও হালকা বৃষ্টির দাপট রয়েছে। শুধু তাই নয়, রাতের দিকে আবার তাপমাত্রা বেশ অনেকটাই কমছে (Winter Update) রাতে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে তবে কি পুজোর পর থেকেই শীতের দাপট দেখা যাবে? ঠিক কতদিন থাকবে শীতকাল?

ভোরের দিকে শীতল আমেজ

দীর্ঘ বেশ কয়েকদিন সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং একের পর এক নিম্নচাপের জেরে একনাগাড়ে হয়েছিল বৃষ্টি, আর তাতেই অতিষ্ঠ হয়ে পড়েছিল রাজ্যবাসী। যদিও আবহাওয়া এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। এদিকে আবার রাতে হিমেল ভাব অনুভূত হচ্ছে তাই সবসময় আর একটানা AC চালাতে হচ্ছে না। IMD-এর মতে, গত বেশ কয়েকদিন ধরেই দিল্লি, মুম্বই, কলকাতা সহ বেশ কয়েকটি রাজ্যে ভোর রাত থেকেই বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। রাজধানী দিল্লিতে তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছেছে। অনেকের ধারণা এই আবহাওয়া পরিবর্তনের নেপথ্যে রয়েছে সুপার এল নিনো। তবে আবহাওয়াবিদরা বলছেন অন্য কথা।

শীত নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের

বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাতের দিকে শীত শীত ভাবের অন্যতম প্রধান কারণ হল ক্রমাগত বৃষ্টিপাত। ওইদিকে এল নিনো হলো একটি বৃহৎ পরিসরের জলবায়ুগত ঘটনা, যার ফলে মধ্য ও পূর্ব ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের উপরিভাগের তাপমাত্রা অস্বাভাবিকভাবে উষ্ণ থাকে। তাই দিল্লিতে সেপ্টেম্বরের এই তাপমাত্রা হ্রাস পাওয়ার ঘটনার সঙ্গে এল নিনো সরাসরি যুক্ত নয়। এদিকে শীতের আগমনী বার্তা নিয়ে বিজ্ঞানীরা জানাচ্ছেন যে আপাতত সময়ের আগেই শীত আসার কোনও নিশ্চিত খবর নেই। উল্টে মেঘের পরিমাণ কমে যাওয়ায় এবং আবহাওয়া শুষ্ক হওয়ায় দিনের তাপমাত্রা আবার বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আটকে কর্মীদের বেতন থেকে বাড়ি ভাড়া, পুজোর আগে টাকা না পেয়ে ফের হাইকোর্টে মমতা তৃণমূল

বঙ্গে কবে পড়বে শীত?

আবহাওয়াবিদ ড. সুজীব কর জানিয়েছেন, নভেম্বরের শেষে বঙ্গোপসাগরের নিম্নচাপের আকর্ষণে উত্তর পূর্ব ভারত থেকে শক্তিশালী শীতল বায়ু প্রবেশ করবে। বঙ্গে হয়ত সেই ঠান্ডা অনুভূত হবে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে। কিন্তু সেই ঠান্ডা বেশিদিন স্থায়ী হবে না। অল্প কিছুদিন ঠান্ডা পড়ার পর তা উধাও হবে। হয়তো ১৫-২০ দিন ভাল ঠান্ডা পাওয়া যাবে তারপর অত্যন্ত দ্রুত গ্রীষ্মকাল নেমে আসবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment