বাংলায় বন্যার অ্যালার্ট, হাইকোর্টে ধাক্কা অভিষেকের…! আজকের সেরা ১০ খবর (২ সেপ্টেম্বর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২ সেপ্টেম্বর, বুধবার। বাংলায় বন্যার অ্যালার্ট, হাইকোর্টে ধাক্কা অভিষেকের, শিয়ালদা  ডিভিশনে স্পেশাল লোকাল, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) পুজোর আগে শিয়ালদা ডিভিশনে স্পেশাল লোকাল

পুজোর আগেই শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য সুখবর শোনাল রেল। বারাসাত এবং হাসনাবাদের মধ্যে আরও একজোড়া স্পেশাল ট্রেন দিল পূর্ব রেল। হাসনাবাদ শাখার কাকড়া মির্জানগর হল্ট স্টেশনের নিকটবর্তী কচুয়াধামে লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র জন্মতিথি উপলক্ষে ভক্তদের ভিড় সামাল দিতে এই বিশেষ ট্রেন চালু করেছে রেল। আগামী ৪ সেপ্টেম্বর বারাসাত থেকে হাসনাবাদ, আবার হাসনাবাদ থেকে বারাসতের উদ্দেশ্যে এই ট্রেনটি রওনা দেবে। বারাসাত থেকে ট্রেনটি ছাড়বে ১২:৪৫ মিনিটে এবং হাসনাবাদ থেকে ছাড়বে ২:০৫ মিনিটে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) মহালয়ায় ইডেনে মেগা শো

এবার ইডেন গার্ডেন্সে মহালয়াতে বড় পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের আয়োজন দ্বিগুণ করতে উপস্থিত থাকতে পারেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, মহালয়ার দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দুর্গাপুজোকে আরও বড় পরিসরে তুলে ধরাই এখন বিজেপি সরকারের মূল উদ্দেশ্য। ইতিমধ্যেই সেই আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এমনকি তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে প্রয়োজনীয় কাজের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া এগিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১০ অক্টোবর ইডেন গার্ডেন্সে সেই মেগা অনুষ্ঠান হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) NRS হাসপাতালে রোগীকে আর্থিক সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

কিছুদিন আগে কলকাতার নীলরতন হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ ওঠে। এক রোগীর গল ব্লাডারের পাথর বাদ দেওয়ার অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকরা ভুলবশত তাঁর অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দিয়েছিলেন। তবে সেই ঘটনায় এবার রোগীর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় ১০০ দিনের কাজের কর্মী গোপাল পোড়েন, তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এমনকি তাঁর সেই অস্ত্রোপচারের বিরোধিতা করেছিলেন কুণাল ঘোষ। এবার মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে তাঁকে আর্থিক সাহায্যের অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) কলকাতা সহ ১৪ জায়গায় ইডির অভিযান

ফের কলকাতায় ইডির অভিযান। এদিন শেক্সপিয়র সরণির আবাসনে আধিকারিকরা হানা দিয়েছেন। জানা গিয়েছে, টোল প্লাজায় দুর্নীতির অভিযোগ সামনে আসতে এই অভিযান চালিয়েছে তদন্তকারী সংস্থা। এমনকি পশ্চিমবঙ্গ সহ ১৪টি জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। আসলে উত্তরপ্রদেশের লখনউতে জাতীয় সড়কে টোল ট্যাক্স আদায় করা হয়। সফটওয়্যারের মাধ্যমে জাতীয় সড়কে অবৈধভাবে টোল আদায় করা হতো বলেই অভিযোগ। পাশাপাশি কোনওরকম রশিদ পর্যন্ত দেওয়া হতো না। সেই টাকা সরিয়ে ফেলা হতো। এবার সেই অভিযোগেই কলকাতায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) বাংলায় বন্যার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট

বাংলায় ফের বন্যার আশঙ্কা। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ, বর্ষাকাল চলে গেলেও বন্ধ নেই বৃষ্টি। এমনকি কোথাও কোথাও হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে গিয়েছে। তবে এই আবহে আবার অতিরিক্ত জল ছাড়ছে ডিভিসি। জানা গিয়েছে, বুধবার দুপুর বারোটা পর্যন্ত মোট ৯৯ হাজার ৮০০ কিউসেক জল ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এর ফলে ঝাড়খন্ড সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। এমনকি দুর্গাপুর ব্যারেজ থেকে ৯৯ হাজার ৯০০ কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে বন্যার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) রাতভর বৃষ্টিতে জলমগ্ন বোলপুর

অতি ভারী বৃষ্টির জেরে এবার জলমগ্ন বীরভূমের বোলপুর। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ চত্বরেও জল জমে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সমস্যার মুখে পড়তে হয়েছে। গত ৪৮ ঘণ্টা লাগাতার বৃষ্টির জেরে বোলপুর পুরসভার নিকাশি ব্যবস্থার চেহারা ভয়াবহ আকার ধারণ করে। এমনকি পুরসভার ৩, ৪, ৫,৬ নং ওয়ার্ড প্রায় জলের তলায় চলে গিয়েছে। ওই ওয়ার্ডগুলোতে বসবাসকারী কয়েক হাজার মানুষ বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। পাশাপাশি বাথরুম, বেডরুমে পর্যন্ত জল ঢুকে গিয়েছে বলেও খবর সামনে আসছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ২ লক্ষ নিষিদ্ধ কাশির সিরাপের উপর রোলার চালালেন মুখ্যমন্ত্রী 

নেশামুক্ত ভারত গড়তে এবার বড় উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ বালুরঘাটে গিয়েছেন তিনি। সেখানে বাজেয়াপ্ত নেশাদ্রব্যের উপরে রোড রোলার চালিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি বালুরঘাট পুলিশ সুপারের অফিসের সামনে আজ সাজানো ছিল প্রায় ২ লক্ষের বেশি নিষিদ্ধ কাশির সিরাপের বোতল। রোলারে চেপেছিলেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এমনকি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “নেশামুক্ত ভারত অভিযান চালাচ্ছেন প্রধানমন্ত্রী। এটা প্রাসঙ্গিক এবং সময়োপযোগী। সরকার গঠন করার পর আমরা ব্যাপক পরিমাণ নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছি।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) বেঙ্গালুরু থেকে ৩১ বাংলাদেশিকে গ্রেফতার 

শহরে বসবাসকারী অবৈধ অভিবাসীদের খুঁজতে এবার বেঙ্গালুরু পুলিশ তৎপর হল। একাধিক জায়গা থেকে ৩১ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এসএমভিটি বেঙ্গালুরু টার্মিনাল থেকে পশ্চিমবঙ্গের মালদা রেল স্টেশনে ইতিমধ্যে তাদেরকে পাঠানো হয়েছে। পাশাপাশি কড়া নিরাপত্তা বজায় রেখে অনুপ্রবেশকারীদের নিয়ে এসেছেন ২০ জন পুলিশ কর্মী। গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। তবে তাদের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) সরকারি আধিকারিকদের জন্য নয়া নির্দেশিকা নবান্নর

রাজ্যের সরকারি আধিকারিকদের জন্য নতুন নিয়ম চালু করল নবান্ন। সরকারের তরফ থেকে প্রশাসনিক নথিপত্র ও আধিকারিকদের পরিচয়ের ক্ষেত্রে এবার স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত বিভাগ ও দফতরের সরকারি চিঠিপত্র বা যোগাযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকের নামের সঙ্গে পদবী উল্লেখ করতে হবে। এর পাশাপাশি সকল দফতরের আধিকারিকদের হার্ডকপি নথিতে স্বাক্ষরের পাশাপাশি তাদের দাফতরিক সিল ব্যবহার করতে হবে। এতে নথিপত্রের স্বচ্ছতা বাড়বে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) সেবাশ্রয় মামলায় হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক

ফের হাইকোর্টে ধাক্কা খেতে হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলতায় স্থানীয় খেলার মাঠ দখল করে তৃণমূল সাংসদ সেবাশ্রয় শিবির গড়ে তুলেছিলেন। এমন অভিযোগ তুলেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। তবে সেই মামলায় এবার ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবিলম্বে ওই দুটি নির্মাণ সরিয়ে ফেলতে হবে। এমনকি এ নিয়ে রাজ্য সরকারকেও ভর্ৎসনা করেছে আদালত। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছিলেন, ওই মাঠে স্কুলের খেলাধুলা বা সামাজিক অনুষ্ঠান হলেও বেআইনি নির্মাণের ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। সেই মামলায় এবার বড় রায় হাইকোর্টের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment