=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলায় রেলের উপহার, তৃণমূল বিধায়কের জেল…! আজকের সেরা ১০ খবর (৬ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৬ জুন, শনিবার। বাংলায় রেলের উপহার, তৃণমূল বিধায়কের জেল, মাদ্রাসার রিপোর্ট, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) রাজ্যের সব মাদ্রাসার রিপোর্ট চাইল সরকার

এবার নবান্ন রাজ্যের সমস্ত মাদ্রাসার বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল। আগামী ৫ জুলাইয়ের মধ্যেই স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত বা বেসরকারি সমস্ত মাদ্রাসার রিপোর্ট জমা দিতে হবে। সমীক্ষায় ছাত্রছাত্রীদের সংখ্যা শিক্ষার মান, পরিকাঠামো, পানীয় জল, শৌচাগার সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এমনকি মাইনরিটি অ্যাফেয়ারস এন্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়েছে যে, ভবিষ্যৎ শিক্ষাগত পরিকল্পনা এবং নতুন যাচাইয়ের জন্যই এই উদ্যোগ। বেআইনি কাজবাজ এতে বন্ধ হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) করুণাময়ী থেকে কলকাতা স্টেশন নতুন মেট্রো রুট

কলকাতা মেট্রো নতুন মেট্রো সম্প্রসারণের পরিকল্পনায় করুণাময়ী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত এবার গ্রীন লাইনে নতুন রুট তৈরির উদ্যোগ গ্রহণ করল। প্রায় ৮.৮ কিলোমিটার দীর্ঘ এই রুট ক্ষুদিরাম বসু এবং বাগজোলা খাল সংলগ্ন এলাকা হয়ে যাবে। ইতিমধ্যেই এর জন্য অনুমোদন মিলেছে। তার জন্য ৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আর এই রুট চালু হলে হাওড়া এবং শিয়ালদার সঙ্গে কলকাতা স্টেশনের যোগাযোগ আরও সহজ হবে বলেই খবর। সেক্টর ফাইভ এবং করুণাময়ী বাসস্ট্যান্ড যাত্রীরাও উপকার পাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) রেল নিয়ে বাংলায় একাধিক ঘোষণা

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বৈঠকে পশ্চিমবঙ্গে একাধিক রেল প্রকল্পের জট কাটার ঘোষণা করা হল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন, ৫৩৮টি ফ্লাইওভার এবং আন্ডার পাস তৈরি করা হবে। এমনকি ১ লক্ষ কোটি টাকা রেল প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে। কলকাতা মেট্রো আগামী পাঁচ বছরে ৬০টি নতুন রেক পাবে। আর শিলিগুড়ি–দিল্লী বুলেট ট্রেন প্রকল্প গতি পাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে মিলল অস্ত্রের ভাণ্ডার

সন্দেশখালির মণিপুর এলাকায় একটি পুকুর থেকে ১৭টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার করেছে রাজ্যের এসটিএফ বাহিনী। অভিযোগ ওঠে, পুকুরটি তৃণমূল নেতা শাহজাহান ঘনিষ্ঠ রবিন দাস এবং তাঁর ভাই গোপাল দাসের নামেই। বর্তমানে দুজনে পলাতক। স্থানীয়দের দাবি, তৃণমূল আমলে এই দুই ভাই এলাকায় তোলাবাজি, অত্যাচার এবং দুষ্কর্ম চালিয়ে বেড়াতো। রাতের অন্ধকারে লোক তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ধর্ষণের চেষ্টার অভিযোগ চুঁচুড়ার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে

চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। বিক্ষোভে পুলিশকে বাধা এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলেও ২০২৩ সালের এক শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টায় মামলায় দায়ী করা হয়েছে তাঁর নামে। একই মামলায় অভিযুক্ত অন্য দুই নেতা জামিন পেলেন না অসিত। অভিযোগকারী চুঁচুড়া পৌরসভার এক যুবতী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) কল্যাণী এয়ারপোর্টে সিলমোহর রাজ্য সরকারের

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানালেন, কল্যাণীতে এবার বিমানবন্দর তৈরির প্রস্তাবে রাজ্য সরকারের সম্মতি মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আর বিমানবন্দরের জন্য জায়গাও চিহ্নিত করা হয়েছে। নদীয়ার হরিণঘাটার একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, সময় এবং পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হবে। পাশাপাশি গঙ্গাবক্ষে ওয়াটার মেট্রো চালুর বিষয়েও আলোচনা হয়েছে। কলকাতাকে দ্বিতীয় পর্যায়ে ওয়াটার মেট্রো পরিষেবার জন্য বেছে নেওয়া হল এবার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ভাঙড় বোমা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত শওকত, জানাল এনআইএ

ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ গ্রেফতার করেছে গতকাল। সংস্থার দাবি, বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী ছিলেন তিনি। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় অবৈধ বোমা তৈরির সময় বিস্ফোরণে একজনের মৃত্যু এবং কয়েকজন আহত হয়েছেন। তদন্তে উঠে আসে, আহতদের সরাতে স্করপিও ব্যবহার করা হয়েছিল। এমনকি প্রমাণ লোপাটের নির্দেশ দিয়েছিলেন শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকীর দাবির পর মামলার তদন্তভার এনআইএ-র হাতে যায়। দীর্ঘ তল্লাশির পর তাঁকে আটক করা হয়েছে গতকাল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ডায়মন্ড হারবারে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ৫০ হাজার ত্রিপল

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূল নেতায় রাজু বাগ এবং বিজু বাগের বাড়ি থেকে প্রায় ৫০ হাজার সরকারি ত্রিপল উদ্ধার করা হল। ঘরের তালা ভেঙে বিপুল পরিমাণ ত্রানের সামগ্রী দেখতে পান স্থানীয়রা, এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ওই সামগ্রী বাজেয়াপ্ত করে। অভিযুক্তরা বর্তমানে পলাতক। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র বিক্ষোভ শুরু হয়েছে এবং গ্রেফতারের দাবি উঠছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) রেলের ক্ষতি করলে সম্পত্তি বেচে আদায়ের নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি সম্পত্তি ভাঙচুরের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিলেন। ২০১৯ সালের সিএএ বিরোধী আন্দোলনের সময় রেল এবং অন্যান্য সরকারি সম্পত্তি নষ্টের ঘটনাগুলি আবারও তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। নবান্নে বৈঠক করে জানানো হয়েছে, ইচ্ছাকৃত ভাঙচুর বা অগ্নি সংযোগে জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। প্রয়োজনে তাঁদের বাড়ি বিক্রি করে সেই টাকা উদ্ধার করতে হবে। পুলিশ ডিজি সিদ্ধনাথ গুপ্তকে বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) ভারতে এল সস্তার E85 পেট্রোল

বিশ্ব পরিবেশ দিবসে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি ভারতে এবার নতুন E85 জ্বালানি চালু করার ঘোষণা করলেন। এই জ্বালানি শুধুমাত্র ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন যুক্ত গাড়িতে ব্যবহার করা যাবে। মন্ত্রী জানিয়েছেন, E20 বা সাধারণ পেট্রোল চালিত গাড়ি বন্ধ হচ্ছে না। সেগুলি আগের মতই চলবে। ব্রাজিলের মতো দেশ বহুদিন ধরেই E85 ব্যবহার করছে বলে জানিয়েছেন তিনি। সরকারের মতে, এই E85 ব্যবহার কৃষকদের আয় অনেকটাই বাড়বে এবং বিদেশী তেলের উপর নির্ভরতা কমবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

7 thoughts on “বাংলায় রেলের উপহার, তৃণমূল বিধায়কের জেল…! আজকের সেরা ১০ খবর (৬ জুন)”

  1. I have been exploring online gaming for quite some time and this platform really caught my attention. The interface runs smoothly and withdrawals are handled quickly without any hassle. It feels like a fresh space for serious players who want reliable service. Highly recommend checking out bdje7774

    Reply

Leave a Comment