সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের প্রতিভাকে দেশের ভেতরেই ধরে রাখার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল প্রাইম মিনিস্টার রিসার্চ চেয়ার স্কিম (PMRC Scheme)। যার লক্ষ্য বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী, গবেষক, প্রযুক্তিবিদ বা অন্যান্য পেশাদারকে দেশমুখী করা। পরিসংখ্যান বলছে, ২০২৫-এ ৬.২৬ লক্ষ ভারতীয় পড়াশোনার জন্য বিদেশে গিয়েছে। ২০২৩ সালে সেই সংখ্যা ছিল ৯ লাখের বেশি। এমনকি তাদের মধ্যে অধিকাংশ বিদেশে কর্মসূত্রে থেকে যায়। এই প্রবনতার রাশ টানতে চাইছে কেন্দ্র সরকার।
চালু হয়েছে পিএমআরসি স্কিম
কেন্দ্রের তরফ থেকে চালু করা এই স্কিমের মূল লক্ষ্য হলো দেশীয় প্রতিভাকে বাইরে যেতে না দেওয়া। তাদেরকে দেশের শীর্ষস্থানীয় সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আর জাতীয় গবেষণাগার গুলিতে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এমনকি এতে তারা দেশের প্রধান প্রধান কেন্দ্রগুলোতে অবদান রাখা সুযোগ পাবে। তবে এতেই শেষ নয়। এই স্কিমে রয়েছে আরও বেশ কিছু সুবিধা। প্রথমত, গবেষণা প্রকল্প শুরু করার জন্য এককালীন আর্থিক সহায়তা করা হবে। দ্বিতীয়ত, উন্নত গবেষণা কেন্দ্র ব্যবহারে সুযোগ পাওয়া যাবে। তৃতীয়ত, শিক্ষাক্ষেত্রে নিজের পরিচিতি বাড়বে। এছাড়া ফেলোশিপের মেয়াদের উপর ভিত্তি করে পুনর্বাসন সংক্রান্ত সহায়তা প্রদান করা হবে।
কোথায় কোথায় মিলবে গবেষণার সুযোগ?
এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, শীর্ষ ১০০টি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ পাবে শিক্ষাবিদরা। এছাড়া এনআইআরএফ এর রিসার্চের তালিকায় থাকা শীর্ষ ৫০টি প্রতিষ্ঠানেও পাওয়া যাবে সুযোগ। যেমন ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইত্যাদি। এমনকি এই সমস্ত প্রতিষ্ঠানে দক্ষতা প্রদর্শন করার সুযোগও পাওয়া যাবে।
কারা আবেদনের জন্য যোগ্য?
আসলে কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিদেশের বিশ্ববিদ্যালয়, গবেষণাগার, পরীক্ষাগার বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূত গবেষক, বিজ্ঞানী বা প্রযুক্তিবিদ যুক্ত রয়েছেন তারাই এখানে যোগ্য। তবে এদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত রয়েছে ইয়ং রিসার্চ ফেলো, অর্থাৎ যাদের পিএইচডি করার পর গবেষণার অভিজ্ঞতা ৫ বছরের কম। দ্বিতীয়ত রয়েছে সিনিয়র ফেলো। এদের পিএইচডি করার পর গবেষণার অভিজ্ঞতা ৫ থেকে ১০ বছর। এবং তৃতীয়ত রয়েছে রিসার্চ চেয়ার। এদের পিএইচডি করার পরও ১০ বছর বা তার বেশি সময় গবেষণার অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুনঃ জট কাটল রেল প্রকল্পে, অমৃত স্টেশন থেকে ফ্লাইওভার কী কী ঘোষণা বাংলার জন্য?
কীভাবে আবেদন করবেন?
পিএমআরসি প্রকল্পে আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হয়। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- সর্বপ্রথম পিএমআরসি এর অফিসিয়াল ওয়েবসাইট pmrc.education.gov.in ভিজিট করতে হবে।
- এরপর অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর ফেলো হিসেবে আবেদন করার জন্য নিজের নাম এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে, এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে।
WynnbetLogin es sencillo y rápido. No he tenido problemas para acceder a mi cuenta. Solo juego con precaución y espero ganar algo! wynnbetlogin
Really loving the vibe here. Everything feels very intuitive and the bonuses are actually helpful for new players. Highly recommend vnnohu1
I love how they keep adding fresh slots and keeping the platform updated. The checkout process is secure and I never have to wait long for my rewards. A truly player friendly experience. gembet368
I was skeptical at first but the bonuses are legit and actually helpful for new players. Give vn10tr88 a try.
Downloaded the game yesterday and I am already hooked. The installation process was very clear and the game is addictive. Check out c666gamedownload
Super impressed with the fairness of the games here. I feel like I actually have a chance to win. Really happy with idgg189 so far.
Finally found a site that actually pays out on time. The winning experience here is top notch and the games are super exciting. pk7888win