=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলায় সন্দেহজনক ১৭ লক্ষেরও বেশি রেশন কার্ড, তদন্ত করে বাতিলের নির্দেশ

সহেলি মিত্র, কলকাতাঃ ৫ রাজ্যের ভোটের মাঝেই রেশন কার্ড (Ration Card) নিয়ে ফের কড়াকড়ির পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। এমনিতেই রেশন বন্টন ব্যবস্থায় কোনওরকম যাতে অসাধু কাজ না হয় সেজন্য বছরের পর বছর ধরে নানা রকম সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রেশন কার্ড বাতিল থেকে শুরু করে ই-কেওয়াইসি বাধ্যতামূলক সবরকমের ব্যবস্থা করেছে সরকার। যাইহোক, এখন এই বিষয়ে নতুন আপডেট সামনে এসেছে। এখন কেন্দ্রের নজরে রাজ্যের প্রায় ৬ কোটি রেশন কার্ড। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

কেন্দ্রের নজরে ৬ কোটি রেশন কার্ড!

ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে রেশন কার্ড সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা জারি করেছে সব রাজ্যকে। যার মধ্যে অন্যতম হল প্রায় ৬ কোটি রেশন কার্ডকে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের সন্দেহ, বহু কার্ড বেআইনিভাবে তৈরি করা হয়ে থাকতে পারে। তাই প্রতিটি রাজ্যকে সেগুলিকে ভালোভাবে যাচাই করে এবং সন্দেহজনক কিছু দেখলেই রেশন কার্ড বাতিল করার নির্দেশ দিয়েছে। তালিকায় রয়েছে বাংলা এবং বিজেপি শাসিত বেশ কিছু রাজ্য। বলা ভালো, সন্দেহভাজনদের তালিকায় বাংলার থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিই বেশি আছে বলে খবর।

এই রাজ্যগুলিকে কার্ড বাতিলের নির্দেশ

এক রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ ২৯ হাজার কার্ড চিহ্নিত করা হয়েছে। সেখানে বিজেপি শাসিত রাজ্য গুজরাটের ৫৫ লক্ষ কার্ড চিহ্নিত হয়েছে। রাজস্থানে ‌এই সংখ্যা ৭৫ লক্ষ। মহারাষ্ট্রে সবথেকে চাঞ্চল্যকর সংখ্যা রয়েছে। সেখানে তো প্রায় ৯৯ লক্ষ কার্ড চিহ্নিত করা হয়েছে। উত্তরপ্রদেশে ৫৪ লক্ষ, হরিয়ানার মতো ছোট রাজ্যে ৩২ লক্ষ কার্ড চিহ্নিত করা হয়েছে। এনডিএ শাসিত রাজ্য অন্ধ্রপ্রদেশে এটা ৩৮ লক্ষ। বিজেপি শাসিত অসমে এই সংখ্যা ৩৬ লক্ষ। অর্থাৎ বেশ উল্লেখযোগ্য সংখ্যা তা বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ রাস্তায় পকোড়া বেচেন বাবা, এক কামরার ঘর থেকেই UPSC ক্র্যাক করে IAS মেয়ে

এদিকে অন্যান্য রাজ্যগুলির থেকে বাংলার এই সংখ্যা যথেষ্ট কম এবং এই ঘটনা রাজ্যে রেশন ব্যবস্থায় কতটা স্বচ্ছতা আছে তা প্রমাণ করছে বলে দাবি অনেকের। পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে রেশন বন্টন ব্যবস্থার স্বচ্ছতা অনেক বেশি তা এটা প্রমাণ করে দিচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যে প্রায় ৬ কোটি ২ লক্ষ রেশন গ্রাহক আছেন। যে সব রাজ্যে অধিক সংখ্যক সন্দেহজনক কার্ড চিহ্নিত হয়েছে তাদের অনেকের গ্রাহকের সংখ্যা পশ্চিমবঙ্গের থেকে কম।

Leave a Comment