=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলায় ২,৫০০ কোটি বিনিয়োগ করবে টাটা পাওয়ার, সৌর বিদ্যুৎ প্রকল্পে আসছে নবজোয়ার

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যে আবারও শিল্পখাতে বড়ো বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। টাটা গ্রুপের অধীনস্থ সংস্থা, টাটা পাওয়ার (Tata Power) পশ্চিমবঙ্গে বড় আকারের সৌরবিদ্যুৎ প্রকল্পে প্রায় ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। তাদের সহযোগী প্রতিষ্ঠান, টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড (Tata Power Renewable Energy Limited) রাজ্যে ৫০০ মেগাওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন গ্রাউন্ড-মাউন্টেড সৌরবিদ্যুৎ প্রকল্প (Ground Mounted Solar Project) গড়ে তোলার লক্ষ্য নিয়েছে, যা সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে টাটার বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প হতে চলেছে।

কোথায় গড়ে উঠবে টাটার এই সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

টাটা পাওয়ারের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর প্রবীর সিনহা জানিয়েছেন যে, নতুন প্রকল্পের বাস্তবায়নের জন্য জমি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং ইতিমধ্যে তিন-চারটি সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। বড় আকারের নিরবচ্ছিন্ন জমি পাওয়া কঠিন হওয়ায়, কোম্পানিটি রাজ্যের বিভিন্ন স্থানে আলাদা আলাদা ইউনিট স্থাপন করার পরিকল্পনা করছে। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য, সম্ভাব্য অঞ্চলগুলোর মধ্যে রয়েছে দুর্গাপুর, হলদিয়া, বাঁকুড়া এবং উত্তরবঙ্গের কিছু অঞ্চল। হলদিয়া ও দুর্গাপুরের মতো শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুতের চাহিদা, বাঁকুড়ার মতো স্থানে গৃহস্থালির বিদ্যুতের প্রয়োজনীয়তা এবং উত্তরবঙ্গের চা বাগানগুলোতে রিনিউয়েবল শক্তি ব্যবহারের সম্ভাবনার কথা মাথায় রেখেই এই স্থানগুলো নিয়ে আলোচনা চলছে। 

এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে টাটা পাওয়ারের বিনিয়োগ মূলত রুফটপ সোলার প্যানেল ব্যবস্থার ওপরই সীমাবদ্ধ ছিল। গত এক বছরে প্রায় ৬,০০০টি রুফটপ সিস্টেম স্থাপনের ফলে রাজ্যে কোম্পানিটির প্রায় ২২,০০০টি সোলার প্যানেল রয়েছে। টাটা পাওয়ার আগামী তিন বছরের মধ্যে রাজ্যের প্রায় ৩ লক্ষ বাড়িতে রুফটপ সোলার সিস্টেম বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই উদ্যোগকেই ত্বরান্বিত করতে এবার তারা রাজ্য সরকারের কাছে অতিরিক্ত আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে, যা কেন্দ্রীয় সরকারের পিএম সূর্য ঘর (PM Surya Ghar) প্রকল্পের ভর্তুকির পরিপূরক হিসেবে কাজ করবে।

আরও পড়ুন: ভারতের পাসপার্ট পৌঁছল ৮৪ তম স্থানে, কমল বিনা ভিসায় সফর করা দেশের সংখ্যা

টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি-র চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় বাঙ্গা জানিয়েছেন যে, চলতি অর্থবর্ষে সারা দেশে ৩ গিগাওয়াট (GW) সৌরবিদ্যুৎ সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে তাদের সংস্থা। এর মধ্যে শিল্প ও বড় বাণিজ্যিক গ্রাহকদের জন্য ২ গিগাওয়াট ও রুফটপ সোলার খাতে আরও ২ গিগাওয়াট অন্তর্ভুক্ত রয়েছে। তিনি উল্লেখ করেন যে, এই দুটি ক্ষেত্রের প্রতিটিতেই ৮০০ মেগাওয়াট ক্ষমতার প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এছাড়া, সঞ্জয় বাঙ্গা বিদ্যুতের ট্যারিফ বা শুল্ক নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার কথা বলেন। তাঁর কথায়, রাজ্যে বড় আকারের সৌরশক্তি প্রকল্প গড়ে তোলা হলে বাইরের উৎস থেকে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL)-এর ব্যয় হ্রাস পেতে পারে।

তিনি এও জানান যে, আসাম, বিহার, ওড়িশা এবং উত্তর প্রদেশের মতো রাজ্যগুলো প্রতি কিলোওয়াটে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। তিনি পরামর্শ দেন যে, ‘পিএম সূর্য ঘর’ (PM Surya Ghar) প্রকল্পের দীর্ঘমেয়াদি সুফলের জন্য সব রাজ্যগুলোর নিজস্ব ভর্তুকি ব্যবস্থা চালু করা উচিত। যদিও প্রকল্পটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও টাটা পাওয়ার আশা করছে যে, আগামী বছর দুর্গাপূজার আগেই এই প্রকল্পের বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

Leave a Comment