=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলার অবৈধ মাদ্রাসায় চলবে বুলডোজার, জিরো টলারেন্স নীতির ঘোষণা মন্ত্রী ক্ষুদিরাম টুডুর

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের বদল হয়েছে। নতুন সরকারের একের পর এক সিদ্ধান্তে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুধু শুরু হয়েছে আলোড়ন। তবে এবার রাজ্যের বেআইনি মাদ্রাসার (Illegal Madrasa) বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করে দিল বিজেপি সরকার। একেবারে যোগী মডেল বাংলায়। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু (Khudiram Tudu) স্পষ্ট জানিয়েছেন, সমস্ত বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে। আর যদি তারপরেও চালু থাকে, তাহলে বুলডোজার অ্যাকশন নেওয়া হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বেআইনি মাদ্রাসায় চলবে বুলডোজার

উল্লেখ্য, উত্তরপ্রদেশ বা অসমের মতো রাজ্যগুলিতে বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছেন সেখানকার মুখ্যমন্ত্রীরা। একের পর এক মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। আর এবার বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার সেই পথে হাঁটতে চলেছে। এদিন মন্ত্রী ক্ষুদিরাম টুডু স্পষ্ট বলেছেন যে, কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। কোনও বেআইনি মাদ্রাসা বাংলায় থাকবে না। সরকারি জায়গা দখল করে থাকলে তা উদ্ধার করা হবে, আর বুলডোজার চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হবে।

মন্ত্রীর আরও সংযোজন, আগের সরকারের আমলে বিভিন্ন দফতরগুলিতে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। বিভিন্ন দফতরে রয়েছে এরকম অবৈধ কাজবাজ। সেগুলিকে ভেঙে দেওয়া হবে। তিনি স্পষ্ট বলেছেন যে, সাবধান হয়ে যান। জামা পাল্টে ফেলুন। উল্লেখ্য, আজ বর্ধমানের বাড়িতে গিয়ে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সংবাদমাধ্যমের সামনাসামনি হয়ে এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন: রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তের মধ্যে পুড়ে ভস্মীভূত ২টি কোচ

মাদ্রাসার প্রসঙ্গ উঠে আসলে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বেআইনি মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হবে। আর যদি তাও চালু থাকে, তাহলে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। নতুন পশ্চিমবঙ্গে গড়ে তোলায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের উদ্দেশ্য। উল্লেখ্য, যোগীরাজ্য উত্তরপ্রদেশ বা হিমন্ত বিশ্ব শর্মার অসম, সেখানে কোনও অবৈধ মাদ্রাসা গড়ে উঠলেই কড়া ব্যবস্থা নেওয়া হয়। রাতারাতি সেগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। আর এবার একই পথে শুভেন্দু অধিকারী।

Leave a Comment