=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাজেটের মধ্যেই ৯ দিনের জাপান ট্যুর করাচ্ছে IRCTC, জানুন খরচ

আনিষা চৌধুরী, কলকাতা: বিদেশ ঘুরতে কার না ভালো লাগে! আর সেই বিদেশ ভ্রমণের গন্তব্য যদি হয় জাপান, তাহলে তো কথাই নেই। একদিকে আধুনিক শহরের ঝলমলে সৌন্দর্য, অন্যদিকে পাহাড়, প্রাচীন মন্দির ও মনোরম প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে পর্যটকদের কাছে জাপান বরাবরই আকর্ষণের অন্যতম কেন্দ্র। তবে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করলেই বিমান, হোটেল, ভিসা থেকে শুরু করে যাতায়াতের নানা খরচ ও ব্যবস্থা নিয়ে চিন্তা থাকে। এবার পর্যটকদের সেই চিন্তা কিছুটা কমাতে বিশেষ সুযোগ করে দিচ্ছে IRCTC (Indian Railway Catering and Tourism Corporation।)। দিল্লি (Delhi) থেকে জাপান (Japan) ভ্রমণের জন্য সংস্থার তরফে নিয়ে আসা হয়েছে ৯ দিনের একটি ট্যুর প্যাকেজ। এই সফরে টোকিও, হামামাতসু, কিয়োটো, ওসাকা ও হিরোশিমার মতো পাঁচটি শহর ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকরা। থাকছে জাপানের বিখ্যাত বুলেট ট্রেনে সফরের অভিজ্ঞতাও।

কবে থেকে শুরু হচ্ছে এই সফর?

  • IRCTC-র এই জাপান ট্যুর শুরু হবে ২০২৭ সালের ১৯ এপ্রিল থেকে। সফর চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
  • দিল্লি থেকে অল নিপ্পন এয়ারওয়েজের (All Nippon Airways) বিমানে টোকিওর উদ্দেশে রওনা দেবেন পর্যটকরা।
  • ৯ দিনের এই সফরে জাপানের পাঁচটি গুরুত্বপূর্ণ শহর ঘুরে দেখার সুযোগ থাকবে।

কোন কোন জায়গা ঘুরে দেখার সুযোগ থাকছে?

১. টোকিও: জাপানের রাজধানী টোকিওতে পর্যটকদের জন্য থাকছে একাধিক আকর্ষণীয় দর্শনীয় স্থান। এখানে আসাকুসা মন্দির, টোকিও স্কাই ট্রি, শিবুয়া ক্রসিং এবং রেনবো ব্রিজ ঘুরে দেখার সুযোগ মিলবে।

২. মাউন্ট ফুজি ও হাকোনে: জাপানের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ মাউন্ট ফুজির পঞ্চম স্টেশন ঘুরে দেখার সুযোগ থাকবে। তবে আবহাওয়া অনুকূল না থাকলে তার পরিবর্তে ওশিনো হাক্কাই নিয়ে যাওয়া হতে পারে। পাশাপাশি হাকোনেতে রোপওয়ে এবং পাইরেট শিপে চড়ার অভিজ্ঞতাও থাকছে।

৩. কিয়োটো: জাপানের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ পেতে কিয়োটোর বিখ্যাত ব্যাম্বু ফরেস্ট বা বাঁশবন ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।

৪. ওসাকা: এই শহরের অন্যতম আকর্ষণ ওসাকা ক্যাসল পার্ক। সফরের অংশ হিসেবে এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখার সুযোগ মিলবে।

৫. হিরোশিমা: জাপানের আরেক গুরুত্বপূর্ণ শহর হিরোশিমাও রয়েছে এই সফরের তালিকায়। ওসাকা থেকে হিরোশিমা এবং সেখান থেকে টোকিও ফেরার জন্য জাপানের বিখ্যাত বুলেট ট্রেনে যাত্রা করবেন পর্যটকরা।

কত টাকা খরচ হবে এই সফরে?

জাপান ভ্রমণের এই প্যাকেজের খরচ নির্ভর করছে পর্যটক একা যাচ্ছেন, নাকি অন্য কারও সঙ্গে একই ঘরে থাকছেন তার উপর।

  • সিঙ্গল অকুপেন্সি: একা ভ্রমণ করলে খরচ পড়বে ৪ লক্ষ ৭৭ হাজার টাকা।
  • টুইন শেয়ারিং: দু’জন একসঙ্গে একই ঘরে থাকলে জনপ্রতি খরচ হবে ৩ লক্ষ ৮৭ হাজার টাকা।

প্যাকেজের মধ্যে কী কী সুবিধা থাকছে?

IRCTC-র এই ট্যুর প্যাকেজে একাধিক পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে। যেমন–

  • ফোর স্টার হোটেলে থাকার ব্যবস্থা।
  • জাপান ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসা।
  • যাওয়া ও ফেরার ইকোনমি ক্লাসের বিমান টিকিট।
  • প্রতিদিন সকালে, দুপুরে ও রাতে ভারতীয় রেস্তরাঁয় খাবারের ব্যবস্থা।
  • বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার জন্য এসি ডিলাক্স কোচ।
  • সফরের জন্য ইংরেজিভাষী পেশাদার গাইড।

আরও পড়ুন: সমুদ্রে শক্তি বাড়ছে ভারতের, ৮টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাচ্ছে নৌসেনা! ৫৩,৮৬৬ কোটির চুক্তি

বুকিংয়ের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়

বিদেশ ভ্রমণের এই প্যাকেজ বুক করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত জেনে রাখা প্রয়োজন।

  • আন্তর্জাতিক সফরের জন্য বুকিংয়ের সময় যাত্রীদের প্যান কার্ড জমা দিতে হবে।
  • পাসপোর্টের মেয়াদ সফর থেকে ফেরার তারিখের পরেও অন্তত ছয় মাস বৈধ থাকতে হবে।
  • জাপানের ভিসার জন্য গত তিন বছরের আয়কর রিটার্ন (ITR) এবং গত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে।
  • কোনও কারণে জাপানের দূতাবাস ভিসার আবেদন বাতিল করলে তার দায় IRCTC নেবে না। সে ক্ষেত্রে জমা দেওয়া টাকা ফেরত পাওয়া যাবে না।

Leave a Comment