=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাড়বে বেতন, পাকা চাকরি! অগ্নিবীরদের বড় উপহার কেন্দ্রের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত দাদাগিরি দেখাচ্ছে চিন! অন্যদিকে শত্রুতার চরম পর্যায়ে পৌঁছেছে পশ্চিমের পড়শি পাকিস্তান। পাশের বাংলাদেশও ভারতের ভাল চায় না! আর সেই প্রেক্ষাপটে এবার ভারতীয় সেনার শক্তি বৃদ্ধির লক্ষ্যে বড় ঘোষণা করলেন সেনা (Indian Army) সর্বাধিনায়ক এনএস রাজা সুব্রমণি। সাংবাদিক সম্মেলন করে বুধবার তিনি একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন, অগ্নিবীরদের (Agniveer) মেয়াদ বাড়ানো হচ্ছে। এবার থেকে দেশকে পরিষেবা দিতে আরও 2 বছর অতিরিক্ত সময় পাবেন তাঁরা। এছাড়াও বাড়বে বেতন, মিলবে পাকা চাকরিও!

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা

এতদিন অগ্নিবীরদের চাকরির মেয়াদ ছিল মাত্র চার বছর। তবে নতুন ঘোষণার ফলে এবার থেকে সেই মেয়াদ 6 বছর হয়ে যাচ্ছে। সিডিএস জানিয়েছেন, ইতিমধ্যেই এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। একই সাথে তিনিও জানান, অগ্নিবীররা 6 বছরের মেয়াদ শেষে চাইলে ভারতীয় সেনাবাহিনীর পাকা চাকরিতে যোগ দিতে পারেন। অর্থাৎ অগ্নিবীরদের সুবিধার্থে সব রকম ব্যবস্থা রাখছে কেন্দ্রীয় সরকার।

সেনা সর্বাধিনায়ক জানিয়েছেন, এবার থেকে 25 শতাংশ অগ্নিবীরকে ভারতীয় সেনাবাহিনীতে নেওয়া হবে। বাকি থেকে যাওয়া 75 শতাংশের জন্য চাকরির মেয়াদ বাড়ানো হল 2 বছর। সুব্রমণির কথায়, “25 শতাংশ অগ্নিবীররা ভারতীয় সেনাবাহিনীতে সরাসরি যুক্ত হতে পারেন। বাকি 75 শতাংশের চাকরির মেয়াদ এবার থেকে 2 বছর বেড়ে মোট 6 বছর হচ্ছে। এর সাথে সাথে বাড়বে তাঁদের বেতনও।”

তিনি এও জানান, বর্তমানে ভারতীয় সেনার তিন বাহিনীই অগ্নিবীরের সদস্যদের পর্যালোচনা করছে। অগ্নিবীরদের যে প্রথম ব্যাচ ছিল তারা এ বছরই চার বছর সম্পূর্ণ করবে। আর এর পরই শুরু হবে বাছাই পর্ব। এক্ষেত্রে ওই 25 শতাংশ এবং 75 শতাংশের নিয়ম কার্যকর হবে। জানা গিয়েছে, মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে অতিরিক্ত মেয়াদের প্রথম বছর অগ্নিবীরদের বেতন হবে 43,400 টাকা (মাসিক)। দ্বিতীয় বছরে তাঁরা মাসে 47 হাজার টাকা করে পাবেন।

 

আরও পড়ুন: ব্যাট হতে রাজত্ব বিরাটের, প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ঠিক কোন কারণে অগ্নিবীরদের মেয়াদ বাড়ানো হল? তাহলে কি বকলমে তুলেই দেওয়া হল কেন্দ্রীয় সরকারের অগ্নিবীর স্কিম? এসব প্রশ্নের উত্তরে CDS জানিয়েছেন, ভারতীয় সেনার তিন বাহিনীর দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়াও সময়ের সাথে সাথে যেভাবে আধুনিক যুদ্ধের ধরন বদলে যাচ্ছে সেদিকে নজর রেখেই সেনার যুবশক্তির উপর নজর দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। তাছাড়াও প্রযুক্তি সক্ষমতার দিক থেকেও সেনাদের দক্ষ করে তোলাই লক্ষ্য ভারতের।

Leave a Comment