বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে হেলায় হারালো ভারত (Team India)। বিরাট কোহলিদের (Virat Kohli) দাপটে ছন্নছাড়া হয়ে গেল কিউই ব্রিগেড। এদিনের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম থেকেই নিউজিল্যান্ডের উপর চাপ বৃদ্ধি করে চলেছিল টিম ইন্ডিয়া। ম্যাচের একেবারে শেষ পর্বে দাঁড়িয়েও ক্ষমতা দেখালো সেই ভারত। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে দুরমুশ করে আসা ভারতের দলবদল হলেও প্রতিপক্ষকে ডুবিয়ে জয় হাসিল করার পদ্ধতিটা একই স্বদেশীদের।
নিউজিল্যান্ডকে একাই হারিয়ে দিলেন বিরাট কোহলি!
বুধবার, প্রথমে ব্যাট করতে নেমে 185 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড দল। কিউই শিবিরের কেউই 40 রানের গন্ডি ছুঁতে পারেননি এদিন। ভারতীয় বোলারদের ক্রমাগত আক্রমণে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল চেনা প্রতিপক্ষ। ঠিক উল্টো দিকে বৃষ্টির কারণে জয়ের লক্ষ্য কমে আসায় ব্যাট হাতে দাপট দেখাতে ভোলেননি, ভারতীয় খেলোয়াড়রা।
এদিন, ওপেনিং করতে নেমে 6 বল নষ্ট করে শূন্য নিয়ে ফেরেন রোহিত শর্মা। এরপর অবশ্য নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে ম্যাচ ধরে নিয়েছিলেন অধিনায়ক গিল এবং বিরাট কোহলি। দুই সদস্যের কাঁধে চেপে একটু একটু করে এগিয়ে চলেছিল ভারত। লক্ষ্য যেহেতু 143, ফলে মাথায় চাপ না নিয়ে টিকে খেলার পরিকল্পনা করেন কোহলিরা। সেই মতোই, দুর্ধর্ষ ব্যাটিং দেখিয়ে ঠান্ডা মাথায় হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করেন বিরাট। যদিও এর মাঝে 37 রান করে আউট হতে হয়েছিল গিলকে। তাতে অবশ্য জয় খুঁজতে সমস্যা হয়নি ভারতের।
আরও পড়ুন: সচিনের পর একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি
গিল আউট হতেই মাঠে নামেন শ্রেয়স আইয়ার। আর সেই ঘটনার কিছুক্ষণের মধ্যেই উইকেট যায় বিরাটের। তবে যাওয়ার আগে দলের জন্য করে দিয়ে গিয়েছিলেন প্রয়োজনীয় 74 রান। সেটাই বোধহয় ভারতকে জয়ের রাস্তা খুঁজে দিল। খেলা যখন 19.5 ওভারে জিততে ভারতকে করতে হবে 73 বলে মাত্র 19 রান। মাঠে নামাই সার। মাত্র দুই বল খেলেই আউট হয়ে গেলেন অক্ষর প্যাটেল। দায়িত্ব গিয়ে পড়ে কে এল রাহুল এবং আইয়ারের উপর। আর সেই দায়িত্ব একেবারে সুষ্ঠুভাবে পালন করেন রাহুলরা। তাতে ধাক্কা খেয়েও 5 উইকেটে জিতে গেল ভারত।