=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাড়িতে তিনটে রুম থাকলেও এই মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনা, নয়া ঘোষণা সরকারের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের (West Bengal) মহিলাদের আর্থিক দিক থেকে শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আওতায় প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মতোই, প্রথম ধাপে রাজ্যের বহু মহিলা এই প্রকল্প থেকে মাসিক ভাতা পেয়ে গিয়েছেন। নবান্নের ঘোষনা অনুযায়ী, চলতি মাসেই পরবর্তী কিস্তির টাকা পৌঁছে যাবে। এছাড়াও বাকি থেকে যাওয়া যোগ্য মহিলারাও এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পাবেন! কিন্তু যাঁদের তিন কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি রয়েছে তাঁরা কি এই প্রকল্পের সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হবেন? এ বিষয়ে নতুন করে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

3টি ঘর থাকলেও মিলবে অন্নপূর্ণা যোজনার অর্থ?

গত বুধবার, নবান্নের সভা ঘর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয় অন্নপূর্ণা যোজনা নিয়ে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনই তিনি এই বিশেষ প্রকল্পের আওতায় টাকা পাওয়ার ক্ষেত্রে তিন কক্ষের ঘরের শর্ত নিয়েও কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ” বাড়িতে তিনটি ঘর থাকার কারণে এর আগে অনেক মহিলার নাম বাদ পড়েছে এই প্রকল্প থেকে। গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষের বাড়ির বিষয়টি কিছুটা শিথিল করা হয়েছে। এর ফলে গ্রামীন মহিলারা এবার থেকে এই প্রকল্পে আরও বেশি সুবিধা পাবেন।”

এদিন মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করে জানিয়ে দেন, শহরাঞ্চল বাদ দিয়ে মূলত গ্রামের যেসব মহিলারা বাড়িতে তিনটি ঘর থাকার কারণে অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয়েছিলেন, নাম বাদ পড়েছিল, তাঁরা এবার থেকে আর বঞ্চিত হবেন না। এক কথায় বলাই যায়, তিন কক্ষ বিশিষ্ট ঘর থাকলেও গ্রামীণ মহিলারা এবার থেকে অন্নপূর্ণা যোজনার মাসিক অর্থ পাবেন। অন্যদিকে 7টি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের জমির মালিকানা থাকলে অন্নপূর্ণার অর্থ মিলবে না। তবে গ্রামীণ ক্ষেত্রে জমির মালিকানার বিষয়টিতেও ছাড় দেওয়া হচ্ছে।

 

অবশ্যই পড়ুন: কবে, কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান? দেখুন ডুরান্ড কোয়ার্টার ফাইনালের সূচি

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী 17 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনা আওতায় ভেরিফিকেশন করার পর যোগ্য ব্যক্তিদের টাকা দেবে সরকার। তবে এও জানানো হয়েছে, পরবর্তীতে অভিযোগ জানানোর জন্য একটি পোর্টাল খোলা হবে। সেখানেই অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ দাখিল করতে পারবেন মহিলারা।

Leave a Comment