বাড়িতে বসেই ৫ মিনিটে বদলান গ্যাসের মোবাইল নম্বর, রইল পদ্ধতি

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ১৬ আগস্টের মধ্যে সকল গ্যাস সিলিন্ডার (LPG Gas) ব্যবহারকারীদেরই eKYC করাতে হবে, এমনই নির্দেশ দিয়েছে সরকার ও পেট্রোলিয়াম সংস্থা। তাই এইমুহুর্তে সকলকেই KYC আপডেট করতে দেখা যাচ্ছে। কিন্তু অনেকের আবার KYC আপডেট করতে গিয়ে মোবাইল নম্বর পরিবর্তন করতে গিয়ে সমস্যা হচ্ছে। তবে চিন্তা নেই, এখন বাড়িতে বসে ৫ মিনিটেই এই নম্বর পরিবর্তন করা যাবে অনলাইনে।

LPG সংযোগের e-KYC সম্পূর্ণ করতে হবে

কয়েক মাস আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে দেশজুড়ে রান্নার গ্যাসের সংকট দেখা গিয়েছিল। অনেক গ্রাহকদের এখনও গ্যাস পেতে সমস্যা হচ্ছে। এমতাবস্থায় কেন্দ্র ঘোষণা করে দিয়েছে যে, গ্যাসের নিরবিচ্ছিন্ন পরিষেবা পেতে হলে e-KYC করা বাধ্যতামূলক। এবং সেটা না করা হলে আর ভর্তুকি মিলবে না শুধু তাই নয়, চড়া দামে গ্যাস সিলিন্ডার কিনতে হবে গ্রাহকদের। আগামী ১৬ আগস্টের মধ্যে করতে হবে এই কাজ। এমতাবস্থায় অনেকেই নম্বর পরিবর্তন করতে চাইছেন, কিন্তু অনলাইনে সেটি কীভাবে করবেন বুঝতে পারছেন না, তাঁদের জন্য সম্পূর্ণ পদ্ধতি দেখানো হল।

KYC আপডেট করার সময় মোবাইল নম্বর পরিবর্তন

বাড়িতে বসেই বিভিন্ন তেল সংস্থার অ্যাপের মাধ্যমে e-KYC করা সম্ভব। ইন্ডেন গ্রাহকরা IndianOil ONE App, BPCL গ্রাহকরা Hello BPCL এবং HPCL গ্রাহকরা HP Pay অ্যাপ ব্যবহার করতে পারেন। এবার জেনে নিন কীভাবে সংশ্লিষ্ট অ্যাপগুলির মাধ্যমে মোবাইল নম্বর পরিবর্তন করবেন।

  • প্রথমে নিজের সার্ভিস প্রোভাইডার অর্থাৎ Indane, Bharat Gas বা HP Gas এর অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে যেতে হবে।
  • সেখানে আপনার অ্যাকাউন্ট LOG IN করুন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে যেই নম্বরটা গ্যাস নেওয়ার সময় রেজিস্টার করা ছিল সেই নম্বরটা দিতে হবে এবং নতুন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে।
  • অ্যাকাউন্ট বানানো হয়ে গেলে এবার নিজের প্রোফাইলে ঢুকতে হবে। দেখবেন আপনার ছবির উপরে পেনসিল আইকন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। দেখবেন ওখানে মোবাইল নম্বর দেওয়া আছে।

আরও পড়ুন: আবাস যোজনায় উপভোক্তা আসলে ভূত! পূর্ব বর্ধমানে তুমুল শোরগোল, ব্যাপার কী?

  • পুরনো মোবাইল নম্বরটি পরিবর্তন করার জন্য পাশে দেখবেন আরও একটা পেনসিল আইকন আসছে, সেটায় ক্লিক করে নতুন নম্বরটি লিখুন। এরপর Save অপশনে ক্লিক করুন। দেখবেন একটা OTP নোটিফিকেশন ঢুকবে। অর্থাৎ নম্বর পরিবর্তনের জন্য পুরোনো নম্বরে একটি OTP ঢুকবে। এরপর ওই নোটিফিকেশনের OK তে ক্লিক করতে হবে।
  • এরপর পুরোনো নম্বরের পাশে SEND OTP তে ক্লিক করলে ওই নম্বরে OTP ঢুকবে, সেটা Verify করার পর নতুন মোবাইল নম্বর লিখতে হবে। তার পাশেই দেখবেন SEND OTP তে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন OTP ঢুকবে নতুন মোবাইল নম্বরে, সেটা লিখে VERIFY তে ক্লিক করলেই আপনার মোবাইল নম্বর পরিবর্তন হয়ে যাবে।

Leave a Comment