=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাতিল হবে এদের রেশন কার্ড, সরকারি কর্মীদেরও বড় নির্দেশ খাদ্যমন্ত্রীর

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথমবার বিজেপি বাংলার মসনদে দখল করতে না করতেই প্রশাসনিক ব্যবস্থা নিয়ে অ্যাকশন মোডে নেমেছে। এদিকে খাদ্য দপ্তরকে ‘দুর্নীতিমুক্ত’ করার ডাক দিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। ভুয়ো রেশন কার্ড (Ration  Card) যাতে রাজ্যের প্রশাসনিক সুবিধাকে নষ্ট করতে না পারে তার জন্য একাধিক ব্যবস্থা নিতে চলেছেন তিনি। শুধু তাই নয়, রাজ্যে বসবাসকারী বিদেশি নাগরিকদের রেশন কার্ডকে অবিলম্বে বাতিল করার জন্য আধিকারিকদের কড়া নির্দেশও দিয়েছেন।

সরকারি চাকুরিজীবীদের জন্য কড়া নির্দেশ

গতকাল অর্থাৎ রবিবার বনগাঁয় একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল, সেখানে রেশন বণ্টন নিয়ে খাদ্য ও সমবায়মন্ত্রী অশোক কীর্তনিয়া জানান, “SIR-এ নাম বাদ গেলে সেই সব ব্যক্তিদের কোনও সরকারি সুবিধা মিলবে না। তিনি রেশন পাবেন না। এমনকি SIR-এর পরেও যাঁদের ভোটার তালিকায় নাম ওঠেনি, তাঁদের রেশন কার্ড বাতিল করা হবে। তবে, যে সব ভোটার ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের পরিষেবা সচল থাকবে।” তিনি আরও জানান, “অনেক সরকারি চাকুরিজীবী BPL তালিকাভুক্ত রেশন কার্ড উপভোক্তা রয়েছেন। তাঁদেরকে দ্রুত কার্ড জমা দেওয়ার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ার দিয়েছেন তিনি।

মতুয়াদের জন্য বিশেষ বার্তা

খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রেশনের উপভোক্তা তালিকায় নাকি অনেক বিদেশি নাগরিকের নাম রয়েছে। এই প্রসঙ্গে খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, “এ রাজ্যে বসবাসকারী বিদেশি নাগরিকদের কাছে থাকা রেশন কার্ড ডিলিট করার জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছি। খাদ্য দপ্তরের যাবতীয় দুর্নীতির তদন্ত হবে।” এদিকে SIR-এ নাম বাদ গিয়েছে মতুয়া সম্প্রদায়ের একাধিক মানুষের। তাই স্বাভাবিকভাবেই তাঁদের রেশন পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতেই খাদ্য মন্ত্রী জানিয়েদেন যে, “যাঁরা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাঁরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কারণে CAA-তে আবেদন করেননি। আমি তাঁদের বার বার বলেছি, শীঘ্রই আবেদন করুন। তাহলে তাঁরা কোনও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন না।”

আরও পড়ুন: কথা মতোই কাজ, সরকারি চাকরিতে বয়সসীমা বাড়াল রাজ্য সরকার, কোন গ্রুপে কত?

রেশন দুর্নীতি নিয়েও গর্জে উঠেছেন খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া। শীঘ্রই এই দুর্নীতি বিরুদ্ধে একাধিক ফাইল খোলার হবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। অন্যদিকে, ২০২১ সালে ভোটে জিতেই দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও সেই দুয়ারে রেশন চালু থাকবে কি না, এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দুয়ারে রেশন দেওয়ার কোনও সংস্থান এই সরকারের আছে কি না, সেটা আমি খতিয়ে দেখব। যদি না থাকে, তা হলে এই প্রকল্প আগামী দিনে বন্ধ করা হবে।”

Leave a Comment