বাতিল হয়েছে ইন্দু মালহোত্রা কমিটির DA বৈঠক, পরবর্তী পদক্ষেপ নিল সরকারি কর্মীরা

অনন্যা সরকার, কলকাতা: ডিএ (Dearness Allowance) জটিলতা কাটাতে বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ সহ আরও দুই সরকারি কর্মী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ করার কথা ছিল। তবে, বৈঠকের মাত্র দু’দিন আগে অনিবার্য কারণে এটি বাতিল করা হচ্ছে বলে ঘোষণা করা হয়। কিন্ত এরপর কমিটির পক্ষ থেকে আর কোনও যোগাযোগ করা হয়নি বলেই দাবি করে সরকারি কর্মচারীদের সংগঠনগুলির। এই বৈঠক বাতিল এবং পরবর্তীকালে আপডেটের অভাবে, সংগ্রামী যৌথ মঞ্চের অ্যাডভোকেট-অন-রেকর্ড (AOR) ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটস আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তী বৈঠকের দিন অবিলম্বে নির্ধারণ করার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ এই চিঠিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। 

বাতিল বৈঠক পুনরায় আয়োজন করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের চিঠি

সুপ্রিম কোর্টের কঠোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে, কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) এবং অনুদান সংক্রান্ত বিষয়গুলি সমাধানের জন্য চলতি মাসের ১২ তারিখ দিল্লিতে দশজন প্রতিনিধিকে নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, রাজ্যের অর্থ দফতরের আইনি সেলের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শেষ মুহূর্তে বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে জানা যায়। 

তবে বৈঠক বাতিলের পর অনেকগুলো দিন কেটে গেলেও কমিটির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এই মামলায় জড়িত অন্য দুই কর্মচারী সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ এবং বিক্ষোভকারীদের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আশঙ্কার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ৩০ দিনের মধ্যেই নিষ্পত্তি, প্রাথমিক শিক্ষকদের ছুটি নিয়ে কড়া নির্দেশ সরকারের

এই পরিস্থিতিতে, বৈঠক বাতিলের কারণে তৈরি  হওয়া অচলাবস্থার দ্রুত সমাধান করতে ও বকেয়া মহার্ঘ ভাতার বিষয়টির নিষ্পত্তি জন্য, অ্যাডভোকেট-অন-রেকর্ড (AOR) ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটস আজ ইন্দু মালহোত্রার কমিটিকে নতুন বৈঠকের জন্য নতুন তারিখ চেয়ে একটি চিঠি পাঠিয়েছে। সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে কর্মচারীদের প্রাপ্য পাওনা আদায়ের এই আইনি লড়াইয়ে কমিটির পরবর্তী পদক্ষেপ এবং নতুন বৈঠকের সময় নির্ধারণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

Leave a Comment