=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাবাকে শুনতে হয় সমাজের কটাক্ষ, বিনা কোচিংয়ে UPSC ক্র্যাক করে মেয়ে হলেন IPS অফিসার

অনন্যা সরকার, উত্তর প্রদেশ: কথায় বলে যাঁদের মনে নিষ্ঠা, দৃঢ় সংকল্প এবং জীবনে বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তাঁদেরকে কোনও বাধাই থামাতে পারে না। জীবনে ব্যর্থতা তো আসবেই, কিন্তু সেই ব্যর্থতাকেই শক্তি বানিয়ে যাঁরা এগিয়ে যেতে পারেন তাঁরাই জীবনে সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন। যেমনটা ঘটেছিল আইপিএস (IPS) অফিসার মাভিস টাকের জীবনেও (UPSC Success Story of IPS Mavis Tak)। বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। দু’বার ব্যর্থ হওয়া ও সমাজের কটূক্তি সহ্য করা সত্ত্বেও তাঁর মনোবল অটুট ছিল। ২০২২ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস অফিসার হন মাভিস। তিনি সোনভদ্র জেলার প্রথম মহিলা এএসপি (ASP) হওয়ার গৌরবও অর্জন করেছেন। ম্যাভিস টাক সেই সমস্ত মহিলাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন, যারা সামাজিক কটূক্তির কারণে মাঝপথেই নিজেদের স্বপ্নে ইতি টানেননি।

বাবার স্বপ্ন পূরণ করতে মাভিসের লড়াই

সোনভদ্র জেলার প্রথম মহিলা এএসপি মাভিস টাকের আদি নিবাস রাজস্থানে। তবে, তাঁর পুরো পরিবার বসবাস করে মুম্বাইতে। মাভিস টাকের বাবা আব্দুল করিম একজন ফ্রিল্যান্স অনুবাদক এবং তাঁর মা একজন গৃহবধূ। মাভিস টাক মুম্বাইয়ের মীরা ভায়ান্দর অঞ্চল থেকে ইউপিএসসি (UPSC) পরীক্ষায় উত্তীর্ণ প্রথম মহিলা। তিনি তাঁর প্রাথমিক শিক্ষাও মুম্বাইতেই সম্পন্ন করেন। মাভিস নিউ কেমব্রিজ স্কুল থেকে দশম শ্রেণি এবং রয়্যাল কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স থেকে দ্বাদশ শ্রেণি পাশ করেন। দ্বাদশ শ্রেণি পাসের পর তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরই শুরু হয় ইউপিএসসি-র জন্য প্রস্তুতি। মাভিস টাক তার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের জন্য ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। মাভিসের বাবার স্বপ্ন ছিল উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হওয়া। কিন্তু পরিস্থিতির কারণে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারেননি। তবে তিনি তার তিন মেয়েকে শিক্ষিত করার জন্য নিজেকে সবটুকু উজাড় করে দিয়েছেন।  

ইউপিএসসি পরীক্ষার জন্য মাভিস টাকের প্রস্তুতি পর্ব একেবারেই সহজ ছিল না। তিনি পরীক্ষায় দু’বার ব্যর্থ হন। মাভিসের আত্মীয়স্বজন ও সমাজ তাঁর বাবাকে বিদ্রূপ করে বলতেন, “মেয়েদের এত পড়াশোনা করার কি দরকার? “ও কি আর কালেক্টর হতে পারবে?” কিন্তু এই বিদ্রূপের মাঝেও মাভিসের বাবা সমাজের নেতিবাচক চিন্তাভাবনাকে তাঁর সন্তানদের ওপর প্রভাব ফেলতে দেননি এবং তাঁর তিন কন্যাকেই শিক্ষিত করার জন্য দিনরাত পরিশ্রম করে গেছেন।

আরও পড়ুন: UPSC-তে তিনবার ব্যর্থ, মোটা মাইনের চাকরি ছেড়ে ব্যবসা শুরু, এখন বছরে ২০০ কোটি লক্ষ্য আদিত্যের

তবে, ইউপিএসসি-র প্রথম দুই চেষ্টায় প্রিলিমিনারি পরীক্ষাতেই পাস করতে পারেননি মাভিস। কিন্তু তিনি তাঁর ব্যর্থতাকে কখনও দুর্বলতায় পরিণত হতে দেননি। তিনি আবার ইউপিএসসি-র প্রস্তুতি শুরু করেন এবং তৃতীয় চেষ্টায় বিনা কোচিংয়ের সাহায্যে ইউপিএসসি সিএসই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের জন্য নির্বাচিত হন। তিনি তৃতীয় চেষ্টায় সর্বভারতীয় স্তরে ৩৮৬তম র‍্যাঙ্ক অর্জন করেন। বর্তমানে মাভিস উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার প্রথম মহিলা এএসপি।

Leave a Comment