=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিকেলেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডব, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

সহেলি মিত্র, কলকাতাঃ আকাশের মতিগতি মোটেও ভালো নয়। আজ রবিবার ছুটির দিনেও বাংলাজুড়ে তীব্র ঝড় বৃষ্টির পূর্বাভাস (Weather Update) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী, অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত সহযোগে কালবৈশাখীর ভ্রূকুটি রয়েছে। ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ জারি করা হয়েছে। আজ দুপুর বা বিকেলে পর থেকেই আবহাওয়ার খেলা শুরু হবে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

বিকেল থেকেই শুরু হবে ঝড় বৃষ্টির তাণ্ডব

সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা। মাঝেমধ্যে সূর্য এসে উঁকি দিয়ে গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। সেইসঙ্গে গুমোট একটা গরমও রয়েছে। তবে চিন্তা নেই, কারণ কিছু ঘণ্টার মধ্যে আবারও বদলে যাবে বাংলার আবহাওয়ার হাবভাব। শুরু হবে দুর্যোগ। এমনিতে বিগত বেশ কয়েকদিন ধরে গোটা বিভিন্ন জেলায় পর্যাপ্ত পরিমাণে তো আবার কোথাও রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে দাপট চলছে কালবৈশাখীর। আজও কিন্তু কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি তো কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ এখনই দুর্যোগের হাত থেকে কোনভাবে রেহাই মিলছে না বলে পূর্বাভাস।

আরও পড়ুনঃ IPL-এ অভিষেক ম্যাচে সূর্যর উইকেট ভাঙলেন বাঙালি ক্রিকেটার, কে এই রামকৃষ্ণ ঘোষ?

আজ রবিবার কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলায় সন্ধে বা বিকালের দিকেই মূলত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আবার কিছু জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর মনোরম থাকবে। এদিন কলকাতা ছাড়াও পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার সম্ভাবনাও রয়েছে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ সোমবার ৪ মে রয়েছে বাংলা বিধানসভা ভোটের ভোট গণনার দিন। এদিন থেকেই বাড়বে ঝড় বৃষ্টির পরিমান। ভারী বৃষ্টি হলেও হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো জেলা গুলিতে। এছাড়া হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া সহ বাদবাকি জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি থাকবে ঝড়ের দাপট। সোমবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার সম্ভাবনাও রয়েছে।

Leave a Comment