=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিদ্যুতের দাম নিয়ে আদানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাংলাদেশের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) সংস্থার বিদ্যুৎ নিয়ে ফের বড় অভিযোগ তুলল বাংলাদেশ (Bangladesh)! সদ্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের তিনটি প্রতিষ্ঠিত বিদ্যুৎ সংস্থা এনভিভিএন, পিটিসি ইন্ডিয়া এবং সেমকর্পের থেকে আদানির বিদ্যুতের খরচ অনেক বেশি। এই তিন সংস্থার তুলনায় নাকি বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের থেকে অনেক বেশি অর্থ নিচ্ছে গৌতম আদানির সংস্থা আদানি পাওয়ার!

সত্যিই কি বাংলাদেশের থেকে বেশি অর্থ তুলছে আদানি?

বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বার্ষিক প্রতিবেদনে খুব পরিষ্কারভাবে দাবি করা হয়েছে, আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের দাম বাংলাদেশে প্রতি ইউনিটে 14 টাকা 86 পয়সা। অন্যদিকে ভারতের বাকি তিন সংস্থার প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাংলাদেশে 9 টাকা 33 পয়সা। ওপার বাংলার বিদ্যুৎ বোর্ডের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশে বাকি তিন ভারতীয় সংস্থার তুলনায় আদানির বিদ্যুৎ 59 শতাংশ ব্যয়বহুল। বলাই বাহুল্য, মূলত পৃথক চুক্তির অধীনে বাংলাদেশ চারটি ভারতীয় সংস্থা আদানি পাওয়ার, এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন), সেমকর্প এনার্জি ইন্ডিয়া লিমিটেড এবং পাওয়ার ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের বিদ্যুৎ কিনে থাকে। এই চার সংস্থাই বিদ্যুৎ সরবরাহ করে ওপার বাংলায়। ওই প্রতিবেদনে বলা হচ্ছে, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড 2025 আর্থিক বছরে আদানির থেকে কেনা বিদ্যুতের জন্য প্রতি কিলোওয়াট ঘন্টায় গড়ে 14 টাকা 86 পয়সা করে দিয়েছে। এদিকে, ভারতের বাকি তিন সংস্থার ক্ষেত্রে প্রতি ইউনিটে এই খরচ লেগেছে বাংলাদেশি মুদ্রায় 9 টাকা 33 পয়সা!

অবশ্যই পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে ১ কোটির ক্ষতিপূরণ, কেন্দ্রের কাছে তিন দাবি রাখল আরশোলারা

বাংলাদেশের তরফে দাবি করা হচ্ছে, ভারতের বাকি তিন সংস্থার থেকে বেশি তো বটেই বরং নেপালের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের খরচের থেকেও নাকি আদানির ট্যারিফ 78 শতাংশ বেশি। বাংলাদেশের ওই প্রতিবেদনে একেবারে স্পষ্ট জানানো হয়েছে, 2025 আর্থিক বছরে 1,21,420.16 কোটি টাকা ব্যয় করে 1,01,187,17 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড। তবে ভারতীয় সংস্থা আদানির বিরুদ্ধে তারেক রহমান সরকারের এমন অভিযোগ কতটা সত্য তা যাচাই করে দেখিনি আমরা।

Leave a Comment