=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা, বিশেষ ক্ষমতা সম্পন্নদের পেনশন একধাক্কায় ডবল করল রাজ্য সরকার

সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুত দিয়েছিল ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। আর ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতি একে একে রাখছে তারা। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার বদলে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষ ক্ষমতা সম্পন্নদের ভাতা (Old Age Pension) বাড়িয়ে ২০০০ টাকা করার ঘোষণা করা হল। যার কারণে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষজনের মুখে ফুটছে হাসি।

বার্ধক্য ভাতা বেড়ে ২০০০ টাকা

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রবীণ নাগরিক অর্থাৎ বৃদ্ধ এবং বিধবাদের ও বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হতো। তবে যে হারে দেশের মুদ্রাস্ফীতি বাড়ছে তাতে ১০০০ টাকায় একমাস সংসার চালানো সত্যিই দায়। সেই কারণে একাধিকবার দাবি উঠেছিল বার্ধক্য ভাতা বাড়ানোর। কিন্তু আগের শাসক দল সেই দাবির মান্যতা দেয়নি। তবে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রচারে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, যদি তারা ক্ষমতায় ফেরে তাহলে সরাসরি বার্ধক্য ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করা হবে।

আর এবার সেই প্রতিশ্রুতি রাখা হল। রিপোর্ট অনুযায়ী, প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা, যাদের স্বামী মারা গিয়েছে অর্থাৎ বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ২০০০ টাকা করা হচ্ছে। যার ফলে এই মুদ্রাস্ফীতির চাপে তাদের সংসার চালাতে কিছুটা হলেও সুরহা হবে, এমনটাই মত ওয়াকিবহাল মহলে। আশা করা যাচ্ছে, আগামী মাস থেকেই এই দ্বিগুণ ভাতা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।

আরও পড়ুন: বাংলাকে নতুন অমৃত ভারত এক্সপ্রেস উপহার দিল রেল, চলবে এনজেপি রুটে

চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার

এদিকে বার্ধক্য ভাতার পাশাপাশি তৃণমূল সরকারের চালানো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ১৫০০ টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তার পাশাপাশি রাজ্যকে এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে। এমনকি বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Leave a Comment