সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ আগস্ট, সোমবার। বিধানসভা ঘেরাও ছাত্রদের, মমতাকে হামলা TMC কর্মীর, অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) সায়নীর কার্যালয়ে তালা লাগালেন তৃণমূল কর্মীরা
তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ এখন এনসিপিআই-তে। তবে বিশ্বাসঘাতকতা করার জন্য এবার যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের দক্ষিণ কলকাতার গড়ফার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন কালীঘাট তৃণমূলের কর্মী এবং সমর্থকরা। গত লোকসভা নির্বাচনে গড়ফার ওই কার্যালয় থেকে প্রচারে বেরোতেন সায়নী। আর সেই কার্যালয়ে প্রাক্তন দলের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠকে করতেন তিনি। তবে এদিন কার্যালয়ের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা ‘বেইমান’ লেখা পোস্টার নিয়ে হাজির হয়ে তালা ঝুলিয়ে দেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) রাজ্য সরকারের উদ্যোগে গোটা বাংলায় পালিত হবে রাখি বন্ধন উৎসব
স্বাধীনতা দিবস উপলক্ষে এবার গোটা রাজ্যজুড়ে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় এই কর্মসুচির পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। তবে সেখানে রাখি বন্ধন নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। তিনি জানিয়েছেন, চলতি বছর থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সরকারি স্তরে রাখি বন্ধন উৎসব পালিত হবে। রাখি বন্ধন ধর্মীয় মুহূর্তকে শ্রদ্ধার পাশাপাশি পারস্পরিক, সামাজিক এবং সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে। আমরা যাতে এই পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) বিজেপি নেতার বাড়ি ঘিরে ফেলল শত শত বাম কর্মী
সিপিআইএম-র ‘জেল ভরো’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপত হুগলির চুঁচুড়া। এক বিজেপি কর্মীর বাড়ি ঘিরে ফেলে শত শত বাম কর্মী সমর্থকরা। এমনকি পুলিশকে দিয়ে বিজেপির কর্মীর বাড়ির ছাদ থেকে গেরুয়া পতাকা খুলে ফেলেছে তারা। তাদের অভিযোগ, বিজেপির ওই কর্মী অর্থাৎ শাশ্বত ব্যানার্জি নাকি তাদের উদ্দেশ্যে ডিম ছুঁড়ে মারে। কিন্তু অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি কর্মী। পাশাপাশি পুলিশকে বাধ্য করে ওই বিজেপি কর্মীর বাড়ির উপর থেকে গেরুয়া পতাকা খুলে আনে বাম কর্মী সমর্থকরা। এতে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন শাশ্বত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) অভিষেককে বিদেশ যাত্রায় অনুমতি দিল সুপ্রিম কোর্ট
অবশেষে স্বস্তি পেলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দৌড়াদৌড়ির পর আজ সুপ্রিম কোর্ট তাঁকে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে। তবে বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্ট জানিয়েছেন, তিন সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। তাঁর বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনও রকম প্রতিবন্ধকতা রাখা যাবে না। এমনকি বিচারপতি আরও জানিয়েছেন, মামলা রয়েছে বলে যে চিকিৎসা করাতে যেতে বাধা দেওয়া হবে এমনটা নয়। আসলে কলকাতা হাইকোর্ট একাধিকবার অভিষেকের বিদেশ যাত্রার মামলা খারিজ করে। শেষমেষ সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) ছাত্র আন্দোলনে উত্তপ্ত রাঁচি, বিধানসভা ঘেরাও বিক্ষোভকারীদের
এবার ছাত্র আন্দোলনে উত্তপ্ত ঝাড়খণ্ডের রাঁচি। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরেই চলছে আন্দোলন। তবে সরকার স্পষ্ট জানিয়েছে, এই বিষয়ে পদত্যাগ হবে না। সেই সূত্র ধরে সোমবার বিধানসভা ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে জেন-জিরা। এমনকি পুলিশ অতিরিক্ত ব্যারিকেড মোতায়েন করে। পাশাপাশি বিধানসভার দিকে অগ্রসর হলে ছাত্রদের উপর জলকামান ছোঁড়ে পুলিশ। এমনকি মজার ব্যাপার, সেই জল কামানের সামনে দাঁড়িয়েই নাচানাচি শুরু করেন প্রতিবাদী ছাত্ররা। তারা তাদের দাবি থেকে সরে আসেনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) কেন্দ্রের ‘ভব্য’ প্রকল্পে নাম নদিয়া এবং আসানসোলের
রাজ্যে সরকারের পরিবর্তন হতেই শিল্পে ঝড় আসবে, এ কথা জানানো হয়েছিল। তবে এবার কেন্দ্রীয় সরকারের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা প্রকল্পে দুই শিল্প তালুকের প্রস্তাব দিল রাজ্য সরকার। তালিকায় রয়েছে নদীয়ার ধুবুলিয়া এবং পশ্চিম বর্ধমানের আসানসোল। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে এই বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। এমনকি মোট বাজেট বরাদ্দ করা হয়েছে ৩৩ হাজার ৬৬০ কোটি টাকা। এর আওতায় ১০০টি এই ধরনের শিল্প তালুক গঠিত হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) ৫০ বছর পর স্বাধীনতা দিবসে বেতার বার্তা দেবেন মুখ্যমন্ত্রী
দীর্ঘ ৫০ বছর পর পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেতার বার্তা দেবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। এর আগে জ্যোতি বসু বলুন কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ বেতার বার্তার সঙ্গে সংযুক্ত ছিলেন না। তৎকালীন সময়ে সিদ্ধার্থশংকর রায় বেতার বার্তা দিয়েছিলেন। তবে এবার মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে, রাষ্ট্রপতির ভাষণের পরেই তিনি বেতার বার্তা দেবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলছে বিশেষ তোড়জোড়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রীর সহায়তা
গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গেলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তবে আজ সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সেই তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেছেন। এমনকি অন্যান্য মন্ত্রী ও নেতারা উপস্থিত ছিলেন। তবে মৃতার স্ত্রীকে মুখ্যমন্ত্রী নিজের অ্যাটেনডেন্ট হিসেবে চাকরি দিয়েছেন। এর পাশাপাশি আরও ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিরজু যে পুলিশের হেফাজতে মারা গিয়েছেন তা দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু তাঁর উপর কতটা শারীরিক অত্যাচার করা হয়েছিল তা ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ভবানী ভবনে অভিষেকের PA-কে তৃতীয় তলব
জমি এবং চাকরি দুর্নীতি মামলায় জড়িত অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। ইতিমধ্যেই জমি দুর্নীতি মামলায় দু’দিন সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন তিনি। এমনকি ১০ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তবে আজ অর্থাৎ সোমবার ফের চাকরি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক। এর আগে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে জমি আর চাকরি দুর্নীতি মামলায় তিনি আইনি স্বস্তি পেয়েছিলেন। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছিলেন। সেই কারণেই আজ তিনি হাজিরা দিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) মমতার গাড়িতে কাদা-পাথর ছুঁড়েছিল তৃণমূল কর্মী, বড় প্রমাণ
গতকাল হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়া মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর করা হয় হামলা। এমনকি তাঁর উপর কাদা, জুতো ইত্যাদি ছুঁড়ে মারা হয়। তবে মমতা সেই অভিযোগের তীর বিজেপি কর্মীর বিরুদ্ধেই আনেন। কিন্তু এবার অর্জুন সিং সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর ছবি প্রকাশ করলেন। তিনি যে ছবি প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা এবং পাথর ছুঁড়ছিল। তবে তাঁরই আরও দুটি ছবি দেখানো হচ্ছে, যেখানে তাঁকে কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর সঙ্গে দেখা দিয়েছে। অর্থাৎ তৃণমূলের লোকরাই মমতার উপর আক্রমণ চালিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন