=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিয়ারের বোতল, ইট-কাঠ ছুঁড়ে ভাঙা হল কাঁচ! সাতসকালে বিকাশ রঞ্জনের বাড়িতে হামলা

সৌভিক মুখার্জী, কলকাতা: সাত-সকালে বামফ্রন্টের প্রবীণ নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) বাড়িতে হামলা। বৃহস্পতিবার ভোরে একদল দুষ্কৃতি সিপিআইএম নেতার পূর্বালোকের বাড়ির সামনে হামলা চালিয়েছে বলেই অভিযোগ। বাড়ির সামনের সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে এলোপাথাড়ি ইট ছোড়া হয়েছে। এমনকি জানালার কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে বলেই দাবি করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। দুষ্কৃতিরা মুখে মাস্ক দিয়ে এসেছিল বলেই খবর। সাতসকালে এই হামলার ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা

এদিন রাস্তা থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি সিপিআইএম নেতার বাড়ি লক্ষ্য করে বিয়ারের বোতল এবং ইট, কাঠ ছোড়ে বলেই অভিযোগ। এই অতর্কিত হামলায় বাড়ির তিন জায়গায় কাঁচের জানালা ভেঙে গিয়েছে বলেও দাবি করেন প্রবীণ রাজনীতিবিদ। এমনকি হামলার পাশাপাশি সিপিআইএম নেতাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যেই পূর্ব যাদবপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিকাশরঞ্জন।

প্রবীণ আইনজীবী তথা রাজনীতিবিদের মতে, এই হামলার পেছনে রয়েছে কোনও রাজনৈতিক যোগসূত্র এবং বিরোধীদের চক্র। যদিও তা এখনও স্পষ্ট নয়। তবে বিকাশরঞ্জন জানিয়েছেন, মোটরসাইকেলে করে মুখ ঢাকা অবস্থায় এসে বেশ কয়েকজন দুষ্কৃতি এই হামলা চালিয়েছে। এই ঘটনার পর তিনি কলকাতার নগরপালের কাছ থেকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চাইবেন। এমনকি ভবিষ্যতে এই ধরনের হামলা ঘটলে আইনের দ্বারা তিনি জবাব দেবেন বলেও হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পাটেকর, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫

বিকাশের অভিযোগ, বৃহস্পতিবার ভোরে তাঁকে উদ্দেশ্য করে গালাগাল করার পাশাপাশি বাসভবনে হামলা চালায় অভিযুক্তরা। এমনকি দুষ্কৃতিরা তাঁকে উদ্দেশ্য করে বলে, “আমার পিছনে লাগতে আসবি না।” হামলার পর এদিন সকালে বিকাশের বাড়ির সামনের রাস্তাতেও বিয়ারের ভাঙা বোতল পাওয়া যায়। তবে এই অতর্কিত হামলার পেছনে প্রবীণ আইনজীবী বিরোধীদের রাজনৈতিক যোগসূত্রকেই দাবি করছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment